বাঁকুড়ায় সিলিন্ডার বোঝাই ট্রাকে আগুন, ভস্মীভূত কয়েকটি বাইক
বাঁকুড়া, ২২ জুলাই (হি.স.): বুধবার বাঁকুড়ার পুয়াবাগান এলাকায় সিএনজি সিলিন্ডার বোঝাই একটি চলন্ত ট্রাকে হঠাৎই আগুন লেগে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুনে কয়েকটি বাইক ভস্মীভূত হলেও, হতাহতের কোনও খবর নেই। এদিন স্থানীয় সূ
বাঁকুড়ায় সিলিন্ডার বোঝাই ট্রাকে আগুন, ভস্মীভূত কয়েকটি বাইক


বাঁকুড়া, ২২ জুলাই (হি.স.): বুধবার বাঁকুড়ার পুয়াবাগান এলাকায় সিএনজি সিলিন্ডার বোঝাই একটি চলন্ত ট্রাকে হঠাৎই আগুন লেগে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুনে কয়েকটি বাইক ভস্মীভূত হলেও, হতাহতের কোনও খবর নেই।

এদিন স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকটি বাঁকুড়া থেকে পুরুলিয়ার দিকে যাচ্ছিল। পুয়াবাগান মোড় সংলগ্ন এলাকায় পৌঁছতেই চলন্ত ট্রাকটিতে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ নেয়। এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। অগ্নিকাণ্ডের ফলে ট্রাকের আশপাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বাইক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার খবর পেয়েই দ্রুত এলাকা ঘিরে ফেলে পুলিশ। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। সিলিন্ডার বোঝাই ট্রাকে কীভাবে আগুন লাগল, খতিয়ে দেখছে দমকল বিভাগ ও পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande