দুর্ঘটনার কবলে মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী, চিকিৎসাধীন হাসপাতালে
বর্ধমান, ২২ জুলাই (হি.স.): দুর্ঘটনার কবলে রাজ্যের আদিবাসী ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী মালতি টুডু। বরাতজোরে রক্ষা পেয়েছেন তিনি। আহত অবস্থায় বর্ধমান মেডিক্যালে চিকিৎসাধীন মালতি টুডু ও তাঁর গাড়ির চালক। জানা গিয়েছে, রাজ্যের মন্ত্র
দুর্ঘটনার কবলে মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী, চিকিৎসাধীন হাসপাতালে


বর্ধমান, ২২ জুলাই (হি.স.): দুর্ঘটনার কবলে রাজ্যের আদিবাসী ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী মালতি টুডু। বরাতজোরে রক্ষা পেয়েছেন তিনি। আহত অবস্থায় বর্ধমান মেডিক্যালে চিকিৎসাধীন মালতি টুডু ও তাঁর গাড়ির চালক। জানা গিয়েছে, রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী মালতি টুডু বুধবার সকালেই একটি গাড়ি করে বর্ধমান থেকে বাঁকুড়া জেলায় তাঁর বাড়িতে ফিরছিলেন। পূর্ব বর্ধমানের গলসির কাছে ১৯ নং জাতীয় সড়কে সারুল এলাকায় ফ্লাইওভারের উপরে দুর্ঘটনাটি ঘটে।

মন্ত্রীর স্ত্রীর গাড়ির চালক মঙ্গল মুর্মু জানান, বিপরীত দিক থেকে একটি ট্রাক বেপরোয়া ভাবে প্রথমে একটি ভ্যানকে ধাক্কা মারে। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়িতে সজোরে ধাক্কা মারে। তিনি কোনোরকমে গাড়ির ব্রেক কষায় বড় বিপদ হয়নি। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পুলিশ তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মালিত টুডুর মাথার সিটি স্ক্যান, এক্সরে করা হয়েছে। গাড়ির চালক মঙ্গল মুর্মুর হাতে আঘাত লেগেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande