একদিনের জন্য বিধানসভার অধিবেশনে নিলম্বিত কুণাল ঘোষ
কলকাতা, ২২ জুলাই (হি.স.): বিধানসভায় তৃণমূলের (ঋতব্রত শিবিরের) বিধায়ক তথা মুখ্য সচেতক আখরুজ্জামানের নাম বুধবার বক্তা হিসাবে দেওয়া হয়। এই পরিস্থিতিতে আখরুজ্জামান বক্তৃতা করতে উঠলে তৃণমূল (কালীঘাট-পন্থী) বিধায়ক কুণাল ঘোষ তাতে বাধা দেন। উত্তেজনার পরি
একদিনের জন্য বিধানসভার অধিবেশনে নিলম্বিত কুণাল ঘোষ


কলকাতা, ২২ জুলাই (হি.স.): বিধানসভায় তৃণমূলের (ঋতব্রত শিবিরের) বিধায়ক তথা মুখ্য সচেতক আখরুজ্জামানের নাম বুধবার বক্তা হিসাবে দেওয়া হয়। এই পরিস্থিতিতে আখরুজ্জামান বক্তৃতা করতে উঠলে তৃণমূল (কালীঘাট-পন্থী) বিধায়ক কুণাল ঘোষ তাতে বাধা দেন। উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। কুণালকে সতর্ক করেন স্পিকার। শেষমেশ কুণালকে মার্শাল দিয়ে চ্যাংদোলা করে তুলে অধিবেশন কক্ষের বাইরে বের করে দেওয়া হয়। কুণালকে বের করে দেওয়ার প্রতিবাদে কালীঘাট-পন্থী তৃণমূলের অন্য বিধায়কেরাও কক্ষ ত্যাগ করেন। কুণালকে বের করে দেওয়ার পাশাপাশি, এদিনের অধিবেশনের জন্য নিলম্বিত করা হয়েছে তাঁকে। বিধানসভার স্পিকার কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে কুণালকে বুধবারের অধিবেশনের জন্য নিলম্বিত করেন। উল্লেখ্য, আখরুজ্জামানের সঙ্গে অভব্যতার ঘটনার নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande