
হুগলি, ২২ জুলাই (হি.স.): শ্রাবণী মেলা উপলক্ষে তৈরি সুবিশাল আলোর তোরণ ভেঙে বিপত্তি বৈদ্যবাটীতে। বুধবার বেলার দিকে বৈদ্যবাটীর শাসমলপাড়ায় বৈদ্যবাটী-তারকেশ্বর রোডের ওপর ভেঙে পড়ে বাঁশ ও আলো দিয়ে তৈরি ওই তোরণটি। এর জেরে দিল্লি রোড লাগোয়া ওই ব্যস্ত রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে মনে করছেন, বিগত ক'দিনের বৃষ্টির জেরে মাটি আলগা হয়ে গিয়েছিল, তার ফলেই এই আলো ও বাঁশের তোরণটি ভেঙে পড়ে|
তবে এই ঘটনায় কেউ হতাহত না হলেও, তোরণ ভেঙে পড়ায় নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় প্রশাসনের আধিকারিকরা| ভেঙে পড়া তোরণটির বাঁশের কাঠামো সরিয়ে রাস্তাটি যান চলাচলের উপযুক্ত করে তোলার কাজ শুরু হয়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ