পাঠশালার বাণিজ্যিক প্রতিষ্ঠানে মহিলার রহস্যমৃত্যু, চাঞ্চল্য বজালি জেলায়
বজালি (অসম), ২২ জুলাই (হি.স.) : বজালি জেলার অন্তর্গত পাঠশালা শহরে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ভিতরে এক মহিলার রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে সন্দেহ করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্
পাঠশালার বাণিজ্যিক প্রতিষ্ঠানে মহিলার রহস্যমৃত্যু, চাঞ্চল্য বজালি জেলায়


বজালি (অসম), ২২ জুলাই (হি.স.) : বজালি জেলার অন্তর্গত পাঠশালা শহরে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ভিতরে এক মহিলার রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে সন্দেহ করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পাঠশালা পুলিশ। মৃতার পরিচয় বাঘমারা এলাকার বাসিন্দা বছর ৩৫-এর চিনুমণি দাস বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, পাঠশালা শহরের কলেজ রোডে অবস্থিত স্থানীয় ব্যবসায়ী জনৈক হেমন্ত রায়ের হোটেলে মাঝেমধ্যে কর্মচারী হিসেবে কাজ করতেন চিনুমণি দাস। আজ বুধবার ওই হোটেলের ভিতরে চিনুমণির মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতদেহ যখন উদ্ধার হয়, তখন হোটেলের মালিক হেমন্ত রায় ছিলেন না। পুলিশের তদন্তকারী আধিকারিক জানান, ঘটনার খবর পেয়ে দলবল নিয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক ইনকুয়েস্ট করে মৃতদেহ উদ্ধার করা হয়। ইত্যবসরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি বরপেটা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, এই মৃত্যুর নেপথ্যে ব্যক্তিগত, পারিবারিক, নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্ত শেষ হওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে, জানান তিনি।

এদিকে, রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় পাঠশালা শহর সহ সমগ্র বজালি জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande