জাতীয় পতাকা দিবসে শুভেচ্ছা বিজেপির একাধিক নেতা-নেত্রীর
কলকাতা, ২২ জুলাই (হি.স.): জাতীয় পতাকার জন্মদিবস বুধবার| এই বিশেষ তাৎপর্যপূর্ণ দিনে শুভেচ্ছা জানালেন বিজেপির একাধিক নেতা-নেত্রী| এদিন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, ২২ জুলাই ১৯৪৭ সালের
জাতীয় পতাকা দিবসে শুভেচ্ছা বিজেপির একাধিক নেতা-নেত্রীর


কলকাতা, ২২ জুলাই (হি.স.): জাতীয় পতাকার জন্মদিবস বুধবার| এই বিশেষ তাৎপর্যপূর্ণ দিনে শুভেচ্ছা জানালেন বিজেপির একাধিক নেতা-নেত্রী|

এদিন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, ২২ জুলাই ১৯৪৭ সালের আজকের এই ঐতিহাসিক দিনেই ভারতীয় গণপরিষদ স্বাধীন ভারতবর্ষের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকাকে রাষ্ট্রীয় মর্যাদায় গ্রহণ করে।

এই পতাকা আমাদের স্বাধীনতা, ঐক্য, আত্মমর্যাদা ও গণতান্ত্রিক মূল্যবোধের চিরন্তন প্রতীক।

জাতীয় পতাকা গ্রহণ দিবসে সকল দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

জয় হিন্দ!

বিজেপি সাংসদ খগেন মুর্মু সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, আজ জাতীয় পতাকার জন্মদিন, যাঁর সাথে জড়িয়ে আছে আমাদের আত্মত্যাগ ও অহঙ্কার।

জাতীয় পতাকা দিবসে সকলকে জাতীয়তাবাদী শুভেচ্ছা।

বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এদিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, আজ জাতীয় পতাকা দিবসে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

আমাদের জাতীয় পতাকা শুধু একটি পতাকা নয়—এটি আমাদের স্বাধীনতার ইতিহাস, অসংখ্য বীর শহিদের আত্মত্যাগ, ঐক্য, গৌরব এবং ১৪০ কোটিরও বেশি ভারতবাসীর আত্মপরিচয়ের প্রতীক।

আসুন, জাতীয় পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার করি এবং দেশপ্রেমের চেতনায় একসঙ্গে এগিয়ে চলি।

বিজেপি কার্যকর্তা কৌস্তভ বাগচী এদিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, ভারতীয় গনতন্ত্রের প্রতিভূ দেশের জাতীয় পতাকার জন্মদিবসে সকলকে জানাই জাতীয়তাবাদী শুভেচ্ছা।

আমাদের তিরঙ্গা শুধু একটি পতাকা নয়, এটি দেশের স্বাধীনতা, আত্মত্যাগ, ঐক্য, গণতন্ত্র ও গৌরবের চিরন্তন প্রতীক।

বন্দে মাতরম।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande