শ্রীভূমি জেলায় আফ্রিকান সোয়াইন ফিভার প্রতিরোধে জেলা স্তরের নজরদারি কমিটি পুনর্গঠন
শ্রীভূমি (অসম) ২২ জুলাই, (হি.স.) : রাজ্যের পশুপালন ও পশুচিকিৎসা বিভাগের নির্দেশিকা অনুসারে শ্রীভূমি জেলায় আফ্রিকান সোয়াইন ফিভার প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং তা প্রতিহত করতে একটি উচ্চপর্যায়ের জেলা স্তরের নজরদারি কমিটি পুনর্গঠন করা হয়েছে। শ্রীভূমির জে
শ্রীভূমি জেলায় আফ্রিকান সোয়াইন ফিভার প্রতিরোধে জেলা স্তরের নজরদারি কমিটি পুনর্গঠন


শ্রীভূমি (অসম) ২২ জুলাই, (হি.স.) : রাজ্যের পশুপালন ও পশুচিকিৎসা বিভাগের নির্দেশিকা অনুসারে শ্রীভূমি জেলায় আফ্রিকান সোয়াইন ফিভার প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং তা প্রতিহত করতে একটি উচ্চপর্যায়ের জেলা স্তরের নজরদারি কমিটি পুনর্গঠন করা হয়েছে। শ্রীভূমির জেলা আয়ুক্ত এক আদেশে এই কমিটি গঠন ও তা কার্যকর করার নির্দেশ দিয়েছেন। এই কমিটিতে চেয়ারপার্সন হিসেবে রয়েছেন শ্রীভূমির জেলা আয়ুক্ত। পাশাপাশি, সদস্য সচিব হলেন শ্রীভূমির জেলা পশুপালন ও পশুচিকিৎসা আধিকারিক। এতে আরও ১০ জন সদস্যরা হলেন - শ্রীভূমির সিনিয়র পুলিশ সুপার, জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক, ডিএফও, ডিটিও, ডিআইপিআরও, শ্রীভূমি পৌরসভার কার্যবাহী আধিকারিক, রামকৃষ্ণ নগরের সাব ডিভিশনাল ভেটেরিনারি অফিসার, 'বসুধা' (একটি পরিবেশ ও প্রাণী কল্যাণ সংস্থা)-র সভাপতি নয়ন দাস এবং সম্পাদক সৌরীম দাস, শ্রীভূমি জেলার সব পশুচিকিৎসা আধিকারিক ও ব্লক পশুচিকিৎসা আধিকারিকরা। এই কমিটি জেলায় আফ্রিকান সোয়াইন ফিভারের সংক্রমণ রুখতে কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে এবং সামগ্রিক পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করবে । জেলা প্রশাসনের পক্ষ থেকে এই আদেশটি অবিলম্বে কার্যকর করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande