জলস্তর বৃদ্ধি, আত্রেয়ীর নদীবাঁধে ভাঙন
দক্ষিণ দিনাজপুর, ২২ জুলাই (হি.স.): বর্ষা নামতেই ফের আতঙ্কের প্রহর গুনছেন বালুরঘাটবাসী। নদীর জলস্তর বৃদ্ধি পেতেই আত্রেয়ী নদীর লো ড্যামের পশ্চিম পাড়ে বাঁধ ভেঙে নতুন করে শুরু হলো ধস। পূর্বে লো ড্যাম বিপর্যয়ের নেপথ্যের কারণ ছিল পশ্চিম পাড়ের এই দুর্বল ব
জলস্তর বৃদ্ধি, আত্রেয়ীর নদীবাঁধে ভাঙন


দক্ষিণ দিনাজপুর, ২২ জুলাই (হি.স.): বর্ষা নামতেই ফের আতঙ্কের প্রহর গুনছেন বালুরঘাটবাসী। নদীর জলস্তর বৃদ্ধি পেতেই আত্রেয়ী নদীর লো ড্যামের পশ্চিম পাড়ে বাঁধ ভেঙে নতুন করে শুরু হলো ধস। পূর্বে লো ড্যাম বিপর্যয়ের নেপথ্যের কারণ ছিল পশ্চিম পাড়ের এই দুর্বল বাঁধ। পরবর্তীতে কোনওরকমে সেটিকে মেরামত করে পরিস্থিতি সামাল দেওয়া হলেও, মঙ্গলবার রাতে জল বাড়তেই ঠিক সেই জায়গা থেকেই ফের নদীর বাঁধ ভাঙতে শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালেও তা অব্যাহত|

পরপর দু'বার একই জায়গায় ভাঙন দেখা দেওয়ায় সংলগ্ন নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। নদীগর্ভে ঘরবাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কায় রাত জেগে ছিলেন অনেকেই। বুধবার স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতের দিকে হঠাৎ করেই আত্রেয়ীর জল বাড়তে শুরু করায় মেরামত করা অস্থায়ী বাঁধে প্রবল চাপ পড়ে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন সেচ দফতরের বাস্তুকার ও পদস্থ আধিকারিকেরা।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande