ক্যুরিয়ার পার্সেলে মোবাইল পাচারের ছক ভেস্তে দিল কালিয়াচক থানার পুলিশ, উদ্ধার ১০০টি মোবাইল
মালদা, ২২ জুলাই (হি. স.): অভিনব কৌশলে ক্যুরিয়ার পার্সেলের মাধ্যমে মোবাইল পাচারের চেষ্টা ভেস্তে দিল মালদার কালিয়াচক থানার পুলিশ। পুলিশের তৎপরতায় দুটি পার্সেল বক্স থেকে বিভিন্ন নামী সংস্থার প্রায় ১০০টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। এই ঘটনায় বৈষ্ণবনগ
মোবাইল পাচার


মালদা, ২২ জুলাই (হি. স.): অভিনব কৌশলে ক্যুরিয়ার পার্সেলের মাধ্যমে মোবাইল পাচারের চেষ্টা ভেস্তে দিল মালদার কালিয়াচক থানার পুলিশ। পুলিশের তৎপরতায় দুটি পার্সেল বক্স থেকে বিভিন্ন নামী সংস্থার প্রায় ১০০টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। এই ঘটনায় বৈষ্ণবনগর থানার পারদেওয়ানাপুর এলাকার বাসিন্দা সোহেল রানা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।বুধবার মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, বিশেষ সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ জানতে পারে, অন্ধ্রপ্রদেশ থেকে ক্যুরিয়ার সংস্থার মাধ্যমে দুটি পার্সেলে বিপুল সংখ্যক মোবাইল পাচারের চেষ্টা চলছে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ কালিয়াচকের চৌরঙ্গি এলাকায় অভিযান চালিয়ে এক ডেলিভারি বয়কে আটক করে।তল্লাশি চালিয়ে তার কাছে থাকা দুটি পার্সেল বক্স থেকে বিভিন্ন নামী কোম্পানির মোট ১০০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে ডেলিভারি সংক্রান্ত তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে বৈষ্ণবনগর থানার পারদেওয়ানাপুর এলাকা থেকে সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ।বুধবার ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া মোবাইলগুলির প্রকৃত মালিকানা, পাচারের উদ্দেশ্য এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande