
কলকাতা, ২২ জুলাই (হি.স.): আগামী বছরের জানুয়ারি মাস থেকে রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের বিদ্যুতের বিল ব্যবস্থায় পরিবর্তন আসতে চলেছে। বিদ্যুৎ দফতর নিয়ে বুধবার একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বিদ্যুৎ একটি অপরিহার্য ও জরুরি পরিষেবা। এই ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্য সরকার একাধিক নতুন উদ্যোগ গ্রহণ করছে। বুধবার বিধানসভায় বিদ্যুৎ দফতরের বাজেট আলোচনার শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এবার থেকে তিন মাস অন্তর নয়, প্রতি মাসেই বিদ্যুতের বিল দেওয়া হবে। আগামী জানুয়ারি থেকে তিন মাসের বদলে মাসিক বিল পাবেন গ্রাহকেরা। এছাড়াও স্মার্ট মিটার বাধ্যতামূলক করা হচ্ছে না বলেও মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। তিনি বলেন, রাজ্যে প্রতিটি বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক নয়। গৃহস্থালির গ্রাহকদের ক্ষেত্রে স্মার্ট মিটার বসানো বাধ্যতামূলক করা হচ্ছে না।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ