অনন্তনাগে সন্ত্রাসবাদী হামলায় এক পুলিশ কর্মীর মৃত্যু
শ্রীনগর, ২২ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু হয়েছে এক পুলিশ কর্মীর। ডিআইজি জাভেদ মাত্তু জানিয়েছেন, সন্ত্রাসবাদীদের উপস্থিতির খবর পেয়ে এসওজি-র একটি দল ওই এলাকায় গিয়েছিল। তিনি বলেন, সুরক্ষা বাহিনী ঘটনাস্থলে
অনন্তনাগে সন্ত্রাসবাদী হামলায় এক পুলিশ কর্মীর মৃত্যু


শ্রীনগর, ২২ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু হয়েছে এক পুলিশ কর্মীর। ডিআইজি জাভেদ মাত্তু জানিয়েছেন, সন্ত্রাসবাদীদের উপস্থিতির খবর পেয়ে এসওজি-র একটি দল ওই এলাকায় গিয়েছিল। তিনি বলেন, সুরক্ষা বাহিনী ঘটনাস্থলে পৌঁছনো মাত্রই সেখানে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীরা নিরাপত্তা বাহিনীর কর্মীদের লক্ষ্য করে গুলি চালায়, যার ফলে এক কনস্টেবল আহত হন।

আহত কনস্টেবলকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, প্রাণে বাঁচানো যায়নি। নিহত কনস্টেবলের নাম আশিক হোসেন; তিনি মধ্য কাশ্মীরের বুদগাম জেলার বিরওয়ার বাসিন্দা ছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande