নেতাজী স্টেডিয়ামে হবে হাইলাকান্দি জেলার স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান
হাইলাকান্দি (অসম) ২২ জুলাই (হি.স.) : আসন্ন ৭৯তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপনের লক্ষ্যে বুধবার হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিশনার জয় বিকাশ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায়
নেতাজী স্টেডিয়ামে হবে হাইলাকান্দি জেলার স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান


হাইলাকান্দি (অসম) ২২ জুলাই (হি.স.) : আসন্ন ৭৯তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপনের লক্ষ্যে বুধবার হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিশনার জয় বিকাশ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার বিশিষ্ট নাগরিক, চক্র আধিকারিক, পুলিশ প্রশাসনের আধিকারিক এবং বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১৫ আগস্ট জেলার কেন্দ্রীয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হাইলাকান্দি শহরের নেতাজী সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সেখানে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হবে।

জেলা প্রশাসনের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, স্বাধীনতা দিবস উপলক্ষে নগর জনসংযোগ বিভাগের উদ্যোগে লাউডস্পিকারের মাধ্যমে দেশাত্মবোধক গান সম্প্রচার, প্রভাত ফেরি, সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, যৌথ কুচকাওয়াজ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কারাগার ও হাসপাতালে ফল বিতরণ এবং একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হবে।

সভায় জেলা কমিশনার জয় বিকাশ জেলার সমস্ত সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদা ও জাতীয় পতাকা বিধি মেনে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানান। তিনি বলেন, স্বাধীনতা দিবস উদযাপনের ক্ষেত্রে প্রতিটি সরকারি দপ্তরকে নির্ধারিত প্রোটোকল কঠোরভাবে অনুসরণ করতে হবে। অনুষ্ঠানের সার্বিক আয়োজন আরও সুষ্ঠু ও সুন্দর করে তুলতে সভায় উপস্থিত প্রবীণ নাগরিকদের মতামতও গ্রহণ করা হয়।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande