তারকেশ্বরে মা ক্যান্টিনে তোলাবাজি তৃণমূল কাউন্সিলরের
তারকেশ্বর , ২২ জুলাই (হি.স.): তৎকালীন ৫ টাকার মা ক্যান্টিনেও থাবা প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের, গরিব দুস্থ মানুষদের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠল তারকেশ্বর পৌরসভার ১ নং ওয়ার্ডের পলাতক কাউন্সিলার রুপা সরকারের বিরুদ্ধে। কিভাবে চলত এই দুর্নীতি?
অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর


তারকেশ্বর , ২২ জুলাই (হি.স.): তৎকালীন ৫ টাকার মা ক্যান্টিনেও থাবা প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের, গরিব দুস্থ মানুষদের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠল তারকেশ্বর পৌরসভার ১ নং ওয়ার্ডের পলাতক কাউন্সিলার রুপা সরকারের বিরুদ্ধে। কিভাবে চলত এই দুর্নীতি?

অভিযোগ তারকেশ্বর পৌরসভার পক্ষ থেকে একটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বরাত দেওয়া হয়েছিল ১ নং ওয়ার্ডের পাঁচ টাকার মা ক্যান্টিনের খাবার বিতরণের জন্য। সেই স্বনির্ভর গোষ্ঠীকে নিজেই পরিচালনা করতেন তারকেশ্বর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপা সরকার।

মা ক্যান্টিনে যা বিল বরাদ্দ হতো তা স্বনির্ভর গোষ্ঠীর একাউন্টে ঢুকলেই সেই টাকা তুলে দিত হতো রূপা সরকারের হাতে।এক এক দিনে কুড়ি থেকে ত্রিশ জনের খাবার রান্না করার টোকন দেওয়া হলে তা দেখানো হতো ১০০ থেকে ১৫০ জনের টোকন।

এই ভাবে ভুয়ো বিল বানিয়ে চলতো দুর্নীতি।মাসে ৭০ থেকে ৮০ হাজার টাকার উপর দুর্নীতির অভিযোগ উঠেছে রুপা সরকারের বিরুদ্ধে।

২০২৩ সাল থেকে ২৬ সাল পর্যন্ত এই ভাবেই মা ক্যান্টিনে দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন তারকেশ্বর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রুপা সরকার।

এই পুরো বিষয়ে লিখিত আকারে তারকেশ্বর পৌরসভা সহ একাধিক প্রসানিক দফতরে অভিযোগ জানায় বিজেপি।

কিছুদিন আগেই রূপা সরকারের বিরুদ্ধে জমি হরফের অভিযোগে তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের হতেই তিনি এলাকা ছাড়েন বর্তমানে তিনি পলাতক।

যদিও পৌরসভায় অভিযোগ জমার পরেই মা ক্যান্টিনের দায়িত্বপ্রাপ্ত নোডাল অফিসার জানান বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande