
কলকাতা, ২২ জুলাই (হি.স.): বিদ্যুৎ দফতর নিয়ে বুধবার একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বিদ্যুৎ একটি অপরিহার্য ও জরুরি পরিষেবা। এই খাতকে আরও শক্তিশালী করতে রাজ্য সরকার একাধিক নতুন উদ্যোগ গ্রহণ করছে। এদিন বিধানসভা থেকে বক্রেশ্বরে নতুন তাপবিদ্যুৎ কেন্দ্রের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, বক্রেশ্বরে নতুন একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাব রয়েছে। পাশাপাশি বক্রেশ্বরের জলাধারে ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার পরিকল্পনাও করা হয়েছে।
এদিন জানা গেছে, ১ হাজার মেগাওয়াটের নতুন সুপার ক্রিটিক্যাল প্রকল্প স্থাপন করা হবে| এটির আনুমানিক বাজেট ১০ হাজার ৯৭০ কোটি টাকা। আর বক্রেশ্বরের জলাধারে ২ হাজার ১৪ কোটি টাকা ব্যয়ে ২০০ মেগাওয়াটের ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প এবং ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম গড়ে উঠবে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ