আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর আর্জেন্টিনার নিকোলাস ওতামেন্দি-র
কলকাতা, ২৪ জুলাই (হি.স.): বিশ্বকাপ ফাইনালে হার দিয়েই শেষ হলো সাম্প্রতিক সময়ের অন্যতম সফল এক আন্তর্জাতিক কেরিয়ার। বৃহস্পতিবার আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা করলেন নিকোলাস ওতামেন্দি। ১৭ বছরের তার কেরিয়ারে তিনি ২০২২ বিশ্বকাপ এবং দুটি কো
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর বিদায় নিলেন আর্জেন্টাইন কিংবদন্তি


কলকাতা, ২৪ জুলাই (হি.স.): বিশ্বকাপ ফাইনালে হার দিয়েই শেষ হলো সাম্প্রতিক সময়ের অন্যতম সফল এক আন্তর্জাতিক কেরিয়ার। বৃহস্পতিবার আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা করলেন নিকোলাস ওতামেন্দি।

১৭ বছরের তার কেরিয়ারে তিনি ২০২২ বিশ্বকাপ এবং দুটি কোপা আমেরিকা শিরোপা জিতেছেন। দেশের হয়ে তিনি খেলেছেন ১৩৯ ম্যাচ। তিনি চারটি বিশ্বকাপে নিজ দেশের প্রতিনিধিত্ব করেছেন। সম্প্রতি রিভার প্লেটে যোগ দেওয়া ৩৮ বছর বয়সি এই ডিফেন্ডার তাঁর এই সিদ্ধান্তের কথা সামাজিক মাধ্যমে এক ভিডিওতে জানান।

তিনি জানান, ভাগ্যচক্রে, আমার শেষ ম্যাচটি ছিল একটি বিশ্বকাপ ফাইনাল। এই ফলাফলটা আমি চাইনি, কিন্তু মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি, এটা জেনে যে এই দল একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের সর্বস্ব দিয়ে খেলেছে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande