
কলকাতা, ২৫ জুলাই (হি. স.) : কলকাতা ফুটবল লিগের তিনটি ডিভিশনে ১০টি খেলার মধ্যেই একটি পরিত্যক্ত। আই এফ এ জানিয়েছে যে, তৃতীয় ডিভিশনে কাঁচরাপাড়া মাঠে বি ওয়াই এস ১-০ গোলের ব্যবধানে জিতল। প্রথম ডিভিশনে ডালহৌসি এ সি ও তালতলা একতা সঙ্ঘ খেলা পন্ড। বি এন আর রিক্রিয়েশন ক্লাব ও ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্পোর্টিং ক্লাব এর মধ্যেই খেলা অমীমাংসিত । চাকদহ স্টেডিয়ামে তা গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে। রাজস্থান ক্লাব ১-০ গোলে জিতেছে। হারল শ্যাম মেটালিক্স মাকড়দহ ইউনিয়ন গ্রাউন্ডে। চতুর্থ ডিভিশনের খেলায় ৫ গোলে হারল পাঞ্জাব স্পোর্টস ক্লাব। পাইকপাড়া স্পোর্টিং ক্লাব ৩-১ ব্যবধানে জিতল। শিবপুর ইনস্টিটিউট ১-৩ গোল ব্যবধানে পরাজিত। চেতলা অগ্রণী ক্লাব ও এদিন ০ - ১ গোলের ফারাকে হারল। এছাড়াও কেষ্টপুর ওল্ড ফ্রেন্ডস ইউ সি ২-১ গোলের ব্যবধানে জিতল। গোয়া আ্যসোসিয়েশন অফ বেঙ্গল ১-০ গোলের ব্যবধানে জিতল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত