ইতালিকে বিশ্বকাপে ফেরানোর দায়িত্ব পিরলোর কাঁধে
কলকাতা, ২৫ জুলাই (হি.স.): পেপ গার্দিওলা ইতালির জাতীয় দলের কোচের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর, আজ্সুর্রিদের(ইতালি) পুনর্গঠনে প্রাক্তন বিশ্বকাপজয়ী তারকা মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো-কেই প্রধান কোচ হিসেবে বেছে নিল দেশটির নতুন ফুটবল ব্যবস্থাপনা কর্তৃপক্
ইতালিকে বিশ্বকাপে ফেরানোর দায়িত্ব পিরলোর কাঁধে


কলকাতা, ২৫ জুলাই (হি.স.): পেপ গার্দিওলা ইতালির জাতীয় দলের কোচের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর, আজ্সুর্রিদের(ইতালি) পুনর্গঠনে প্রাক্তন বিশ্বকাপজয়ী তারকা মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো-কেই প্রধান কোচ হিসেবে বেছে নিল দেশটির নতুন ফুটবল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

আন্তোনিও কোন্তে বা রবের্তো মানচিনির মতো অভিজ্ঞ ও মেজাজি কোচদের পরিবর্তে তরুণ, আধুনিক ফুটবল ভাবাপন্ন এবং দিকনির্দেশনা গ্রহণে ইচ্ছুক কাউকে প্রাধান্য দিয়েছেন মালদিনি।

পিরলোকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তিতে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হচ্ছে।

ইতালি জাতীয় দলের হয়ে পিরলো ১১৬টি ম্যাচ খেলেছেন এবং ১৩টি গোল করেছেন। তিনি ইতালির ফুটবল ইতিহাসের অন্যতম সফল ও প্রভাবশালী মিডফিল্ডার।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande