
নয়াদিল্লি, ২৫ জুলাই (হি. স.): পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি নিয়ে ব্যাপক চাপের মুখে শনিবার পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পদত্যাগপত্রে তিনি লেখেন — যন্তর মন্তর-সহ দেশজুড়ে চলা পরিস্থিতির সুযোগ যেন দেশবিরোধী শক্তি না নেয়, দেশ যেন ঐক্যবদ্ধ থাকে ও শিক্ষার্থীরা যেন আইনি জটিলতায় না জড়িয়ে পড়াশোনায় মনোযোগ দিতে পারে, তাই তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য