হজ ও হোপের জুটিতে শক্ত ভিত ওয়েস্ট ইন্ডিজের
ত্রিনিদাদ, ২৬ জুলাই (হি.স.): ত্রিনিদাদে প্রথম টেস্টের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন খেলা হয়েছে মাত্র ৬৭ ওভার। পাকিস্তানের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ১৯৪ রান। চতুর্থ উইকেটে ৮৮ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন হজ ও হোপ। তিন নম্বরে নেমে সেঞ্চুরি
হজ ও হোপের জুটিতে শক্ত ভিত ওয়েস্ট ইন্ডিজের


ত্রিনিদাদ, ২৬ জুলাই (হি.স.): ত্রিনিদাদে প্রথম টেস্টের বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন খেলা হয়েছে মাত্র ৬৭ ওভার। পাকিস্তানের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ১৯৪ রান।

চতুর্থ উইকেটে ৮৮ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন হজ ও হোপ। তিন নম্বরে নেমে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৯ চারে ১৮১ বলে ৮৩ রানে অপরাজিত আছেন হজ। ৯১ বলে ৩৯ রানে অপরাজিত হোপ।

এই ম্যাচ দিয়ে শনিবার টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু হয় ব্রায়ান লারা স্টেডিয়ামের। টস জিতে ব্যাটিং নেন স্বাগতিক অধিনায়ক রস্টন চেইস। গত সপ্তাহে না ফেরার দেশে পাড়ি জমানো ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার গ্যারি সোবার্সের স্মরণে খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande