
টোকিও, ২৯ জুলাই (হি.স.): জাপানে মঙ্গলবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩। জাপানে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় কিউশু দ্বীপে ৭.১ তীব্রতার ভূমিকম্পে কুমামোতো শহরের কাছে অন্তত ১৩ জন মারা গিয়েছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া জীবিতদের বের করে আনতে প্রাণপণ চেষ্টা করছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
ভূমিকম্পের একদিন পর বুধবার রাজধানী টোকিওতে তাকাইচি সাংবাদিকদের বলেন, “যত বেশি সম্ভব মানুষকে বাঁচাতে ও উদ্ধার করতে আমরা সর্বোতভাবে চেষ্টা করছি। ভূমিকম্পে ওই অঞ্চলের হাজার হাজার বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়ে ও রাস্তাগুলো ফেটে যায়। বুধবার ভোররাতে উদ্ধারকারীরা আংশিক ধসে পড়া একটি শপিং মলের ধ্বংসস্তূপ থেকে আটজনকে জীবিত অবস্থায় বের করে আনে। ভূমিকম্পের প্রায় ঘণ্টাখানেক পরে অজ্ঞাত উৎস থেকে ঘটা এই বিস্ফোরণে শপিং মলটির একটি অংশ ধসে পড়ে
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ