বাঁশওয়ারায় স্কুল ভ্যানের সঙ্গে পণ্যবাহী ট্রাকের ধাক্কা; মৃত এক পড়ুয়া, আহত অন্তত ৬
বাঁশওয়ারা, ২৯ জুলাই (হি.স.): স্কুল ভ্যানের সঙ্গে পণ্যবাহী ট্রাকের ধাক্কা। মর্মান্তিক সেই দুর্ঘটনায় প্রাণ হারাল ১৫ বছর বয়সি এক স্কুল পড়ুয়া। রাজস্থানের বাঁশওয়ারায় এই দুর্ঘটনা ঘটে| পুলিশ সূত্রে খবর, মৃত পড়ুয়ার নাম অয়ন বসুনিয়া। সে বাঁশওয়ারার স্থানীয় হ
দুর্ঘটনা


বাঁশওয়ারা, ২৯ জুলাই (হি.স.): স্কুল ভ্যানের সঙ্গে পণ্যবাহী ট্রাকের ধাক্কা। মর্মান্তিক সেই দুর্ঘটনায় প্রাণ হারাল ১৫ বছর বয়সি এক স্কুল পড়ুয়া। রাজস্থানের বাঁশওয়ারায় এই দুর্ঘটনা ঘটে| পুলিশ সূত্রে খবর, মৃত পড়ুয়ার নাম অয়ন বসুনিয়া। সে বাঁশওয়ারার স্থানীয় হাউজিং বোর্ড কলোনির বাসিন্দা ছিল।

ঘটনাটি ঘটে বুধবার সকালে। একটি বেসরকারি স্কুলের একদল পড়ুয়াকে নিয়ে স্কুলের উদ্দেশে যাচ্ছিল ওই স্কুল ভ্যানটি। পথে একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে ভ্যানটির ধাক্কা লাগে। দুর্ঘটনার অভিঘাতে দুমড়ে মুচড়ে যায় স্কুল ভ্যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় অয়নের। এছাড়াও গাড়িতে থাকা অন্তত ৬ জন পড়ুয়া গুরুতর আঘাত পায়। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজস্থানের বাঁশওয়ারা জেলার এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande