বালতাল বেস ক্যাম্পের উদ্দেশে রওনা অমরনাথ তীর্থযাত্রীদের ২২-তম দলের
জম্মু, ২৯ জুলাই (হি.স.): অমরনাথ তীর্থযাত্রীদের ২২-তম দল বুধবার ভোররাত ২টো ৪৫ মিনিটে ৮২টি গাড়ির কনভয়ে রওনা হয়েছে| এই কনভয়ের মধ্যে রয়েছে ৪৮টি বাস, ৮টি মাঝারি মাপের গাড়ি, ২৫টি হালকা গাড়ি এবং একটি দু'' চাকার যান। প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন,
অমরনাথ তীর্থযাত্রা


জম্মু, ২৯ জুলাই (হি.স.): অমরনাথ তীর্থযাত্রীদের ২২-তম দল বুধবার ভোররাত ২টো ৪৫ মিনিটে ৮২টি গাড়ির কনভয়ে রওনা হয়েছে| এই কনভয়ের মধ্যে রয়েছে ৪৮টি বাস, ৮টি মাঝারি মাপের গাড়ি, ২৫টি হালকা গাড়ি এবং একটি দু' চাকার যান। প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, বার্ষিক শ্রী অমরনাথ যাত্রার জন্য ২ হাজার ৫১ জনের এই তীর্থযাত্রীদের দলটি বুধবার ভোররাতে কড়া নিরাপত্তার মধ্যে জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস থেকে বালতাল বেস ক্যাম্পের উদ্দেশে রওনা হয়েছে।

এই তীর্থযাত্রীদের দলে রয়েছেন ১ হাজার ৫৭০ জন পুরুষ, ৩৬৯ জন মহিলা, ২ জন শিশু, ৫৮ জন সাধু, ২১ জন সাধ্বী, ১ জন বালক সাধু এবং ৩০ জন বিদেশি নাগরিক (তার মধ্যে ১৪ জন পুরুষ ও ১৬ জন মহিলা)।

প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, এই নতুন দলটি যাত্রা করায় এই বছরের পবিত্র গুহা মন্দিরের উদ্দেশে জম্মু বেস ক্যাম্প থেকে রওনা হওয়া তীর্থযাত্রীদের মোট সংখ্যা হয়েছে ১ লক্ষ ৩২ হাজার ৪০৬ জন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande