
নয়াদিল্লি, ২৯ জুলাই (হি.স.): সৃজনশীলতা, সচেতনতা এবং সংরক্ষণের অঙ্গীকারের মধ্য দিয়ে বুধবার আন্তর্জাতিক ব্রাঘ্য দিবস পালিত হয়েছে দেশজুড়ে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এদিন নতুন দিল্লির ইন্দিরা পরিবেশ ভবন পরিদর্শন করেন। সেখানে চিত্রাঙ্কণ ও মুখোশ তৈরির মতো স্কুল-স্তরের প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। ক্ষুদে প্রতিযোগীরা নিজেদের অনুপ্রেরণাদায়ক শিল্পকর্ম ও ধারণার মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করে।
কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এদিন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে গত ১২ বছরে বাঘের সংখ্যা এবং বাঘ সংরক্ষণ কেন্দ্রের সংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছ। নতুন দিল্লিতে 'আন্তর্জাতিক ব্রাঘ্য দিবস' উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী মানুষকে প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বন্যপ্রাণী সংরক্ষণের কাহিনী কেবল পরিসংখ্যানের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে মিশে থাকে ঐতিহ্যগত জ্ঞান, আবেগ, নিষ্ঠা এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ