কলকাতা ফুটবল লিগ চতুর্থ ডিভিশনের খেলায় তিনটি খেলায় ড্র
কলকাতা, ২৯ জুলাই (হি. স.) : কলকাতা ফুটবল লিগের চতুর্থ ডিভিশনের খেলায় বুধবার দুটি খেলা ১-১ গোলের ব্যবধানে নিষ্পত্তি করা হয়েছে। অন্য একটি খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে। সরকারিভাবে জানানো হয়েছে যে, পাঞ্জাব স্পোর্টস ক্লাব ও ন্যাশনাল আ্যথলেটিক ক্
কলকাতা ফুটবল লিগ চতুর্থ ডিভিশনের ফলাফল


কলকাতা, ২৯ জুলাই (হি. স.) : কলকাতা ফুটবল লিগের চতুর্থ ডিভিশনের খেলায় বুধবার দুটি খেলা ১-১ গোলের ব্যবধানে নিষ্পত্তি করা হয়েছে। অন্য একটি খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে। সরকারিভাবে জানানো হয়েছে যে, পাঞ্জাব স্পোর্টস ক্লাব ও ন্যাশনাল আ্যথলেটিক ক্লাবের মধ্যে খেলায় পক্ষে ও বিপক্ষে কোনও গোল হয় নি। এদিন চেতলা অগ্রণী ক্লাব ও কেষ্টপুর ওল্ড ফ্রেন্ডস ইউ সি মধ্যে খেলার ফলাফল ১-১ হয়েছে। কলকাতা ইউনাইটেড স্পোর্টস ক্লাব ও সিঁথি রাসবিহারী আদর্শ ব্যায়াম মন্দির এর মধ্যে খেলা ১-১ ব্যবধানে শেষ হয়েছে। অন্যদিকে, কসবা সেন্ট্রাল ক্লাব দুই গোলে জয়ী। খেলার ফলাফল ৩-১গোল। হারল গোয়া আ্যসোসিয়েশন অফ বেঙ্গল। পাইকপাড়া স্পোর্টিং ক্লাব ৩ গোলে হারল। জিতল মতুয়া ইউনাইটেড স্পোর্টস ক্লাব। খেলার ফলাফল - ০-৩ ব্যবধানে এদিন জিতল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande