
কলকাতা ২৯ জুলাই (হি. স.) দলীপ ট্রফি ২০২৬-২৭ মরসুমের জন্য পূর্বাঞ্চল দলের ঘোষণা করা হয়েছে। দলের নেতৃত্বে রয়েছেন ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটার ইশান কিষাণ। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বিহারের তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশী। দলে জায়গা পেয়েছেন বাংলার পাঁচ ক্রিকেটার—অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ কুমার ঘরামি, শাহবাজ আহমেদ, সূরজ সিন্ধু জয়সওয়াল, মহম্মদ শামি এবং মুকেশ কুমার। ঝাড়খণ্ড থেকে রয়েছেন কুমার কুশাগ্র, শিখর মোহন, অনুকূল রায় ও বিরাট সিং। ওড়িশার প্রতিনিধিত্ব করছেন শুভ্রাংশু সেনাপতি, অসমের হয়ে সুযোগ পেয়েছেন দেনিশ দাস এবং ত্রিপুরা থেকে দলে রয়েছেন অভিজিৎ সরকার।পূর্বাঞ্চল দলের পূর্ণাঙ্গ স্কোয়াড: অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ কুমার ঘরামি, শাহবাজ আহমেদ, সূরজ সিন্ধু জয়সওয়াল, মহম্মদ শামি, মুকেশ কুমার, ইশান কিষাণ (অধিনায়ক), কুমার কুশাগ্র, শিখর মোহন, অনুকূল রায়, বিরাট সিং, শুভ্রাংশু সেনাপতি, বৈভব সূর্যবংশী (সহ-অধিনায়ক), দেনিশ দাস ও অভিজিৎ সরকার।
স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে আয়ুষ লোহারুকা, শ্রীদাম পাল, সম্বিত এস. বড়াল, শরণদীপ
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত