দলীপ ট্রফির জন্য পূর্বাঞ্চল দলের নির্বাচন বৈঠক ইডেন গার্ডেন্সে
কলকাতা, ২৯ জুলাই (হি. স.): ইডেন গার্ডেন্সে অবস্থিত ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সদর দফতরে বুধবার দলীপ ট্রফির জন্য পূর্বাঞ্চল দলের নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের নির্বাচকেরা উপস্থিত থেকে সম্ভাব্য ক্রিকেট
ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গলের বৈঠক


কলকাতা, ২৯ জুলাই (হি. স.): ইডেন গার্ডেন্সে অবস্থিত ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সদর দফতরে বুধবার দলীপ ট্রফির জন্য পূর্বাঞ্চল দলের নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের নির্বাচকেরা উপস্থিত থেকে সম্ভাব্য ক্রিকেটারদের পারফরম্যান্স খতিয়ে দেখেন এবং আলোচনা শেষে দল চূড়ান্ত করেন। নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্বাচকেরা সৌজন্য সাক্ষাৎ করেন সিএবি সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। পূর্বাঞ্চলের ক্রিকেটের সামগ্রিক পরিস্থিতি, প্রতিভাবান ক্রিকেটারদের অগ্রগতি এবং আসন্ন প্রতিযোগিতা নিয়ে তাঁদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয় বলে জানা গিয়েছে।

এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন সিএবির সচিব তথা নির্বাচনী বৈঠকের আহ্বায়ক বাবলু কোলে ও কোষাধ্যক্ষ সঞ্জয় দাস। নির্বাচকমণ্ডলীতে ছিলেন বাংলার প্রতিনিধি দিব্যেন্দু চক্রবর্তী, ঝাড়খণ্ডের মণীশ বর্ধন, ওডিশার প্রভঞ্জন মল্লিক, ত্রিপুরার অলোক সাহা এবং বিহারের অনন্ত প্রকাশ। অসমের নির্বাচক সুমিত রঞ্জন দাস ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন। সব পক্ষের মতামত এবং ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতেই পূর্বাঞ্চল দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সিএবি সূত্রে জানা গিয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande