কমনওয়েলথ গেমস: পুরুষদের ১০ হাজার মিটার দৌড়ে ভারতের প্রথম পদক জিতলেন গুলবীর সিং
গ্লাসগো, ২৯ জুলাই (হি.স.): গুলবীর সিং শেষ কিলোমিটারে নির্ণায়ক পারফরম্যান্স দেখিয়ে পুরুষদের ১০ হাজার মিটার দৌড়ে রৌপ্য পদক জিতেছেন। মঙ্গলবার গ্লাসগোতে অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে তিনি ২৭:৪৯.৭৮ মিনিট সময় নিয়েছেন। এই ফলাফলের মাধ্যমে গুলবীর ১০
কমনওয়েলথ গেমসে পুরুষদের ১০,০০০ মিটার দৌড়ে ভারতের প্রথম পদক জিতলেন গুলবীর সিং


গ্লাসগো, ২৯ জুলাই (হি.স.): গুলবীর সিং শেষ কিলোমিটারে নির্ণায়ক পারফরম্যান্স দেখিয়ে পুরুষদের ১০ হাজার মিটার দৌড়ে রৌপ্য পদক জিতেছেন। মঙ্গলবার গ্লাসগোতে অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে তিনি ২৭:৪৯.৭৮ মিনিট সময় নিয়েছেন।

এই ফলাফলের মাধ্যমে গুলবীর ১০ হাজার মিটার দৌড়ে কমনওয়েলথ গেমসে পদক জয়ী প্রথম ভারতীয় পুরুষ হিসেবে কৃতিত্ব অর্জন করলেন। ২০১০ সালে দিল্লিতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের বিভাগে কবিতা রাউতের ব্রোঞ্জ জয়ের পর পুরুষ ও মহিলা উভয় বিভাগ মিলিয়ে এই ইভেন্টে এটি ছিল ভারতের প্রথম পদক।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande