গুরু পূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছা প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
নয়াদিল্লি, ২৯ জুলাই (হি.স.): দেশজুড়ে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়েছে গুরু পূর্ণিমা। মহাভারতের রচয়িতা মহর্ষি ব্যাসদেবের জন্মতিথি গুরুপূর্ণিমা হিসেবে পালিত হয়। এই দিনটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। যিনি অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো
কার্গিল বিজয় দিবসে বীর সেনাদের শৌর্য্যকে স্মরণ প্রধানমন্ত্রী মোদীর


নয়াদিল্লি, ২৯ জুলাই (হি.স.): দেশজুড়ে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়েছে গুরু পূর্ণিমা। মহাভারতের রচয়িতা মহর্ষি ব্যাসদেবের জন্মতিথি গুরুপূর্ণিমা হিসেবে পালিত হয়। এই দিনটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। যিনি অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো দেখান, তিনিই গুরু।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরু পূর্ণিমা উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন। এক্স মাধ্যমে তিনি জানান, গুরুপূর্ণিমা উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। গুরু কেবল জ্ঞানই প্রদান করেন না, বরং শিষ্যদের মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার করেন এবং তাঁদের মহৎ চিন্তা ও উন্নত মূল্যবোধে শিক্ষিত করে তোলেন। আসুন, আমরা তাঁদের আদর্শকেই আমাদের জীবনের মূল ভিত্তি হিসেবে গ্রহণ করি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স মাধ্যমে জানান, সমস্ত দেশবাসীকে ‘গুরু পূর্ণিমা’র আন্তরিক শুভেচ্ছা। ভারতীয় সংস্কৃতিতে গুরুর স্থান সর্বোচ্চ; যিনি জ্ঞানের সুধাসম অমৃত দ্বারা শিষ্যের জীবনকে সমৃদ্ধ ও আলোকিত করে তোলেন। আমি সেই সকল শ্রদ্ধেয় গুরুকে প্রণাম জানাই, যাঁরা জ্ঞান প্রদানের পাশাপাশি চরিত্র গঠনের মাধ্যমে সমাজ ও দেশের এক সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande