রাষ্ট্রপতি ভবনে শিল্পীদের সঙ্গে সাক্ষাৎ রাষ্ট্রপতির, প্রত্যক্ষ করলেন শিল্পকর্ম
নয়াদিল্লি, ২৯ জুলাই (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার রাষ্ট্রপতি ভবনে ভারতীয় ঐতিহ্যবাহী শিল্পধারার একদল শিল্পীর সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের শিল্পকর্ম প্রত্যক্ষ করেন তিনি। ''আর্টিস্ট-ইন-রেসিডেন্স'' কর্মসূচির আওতায় বেনারস ম্যুরাল, থাংকা, নায়
রাষ্ট্রপতি ভবনে শিল্পীদের সঙ্গে সাক্ষাৎ রাষ্ট্রপতির


নয়াদিল্লি, ২৯ জুলাই (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার রাষ্ট্রপতি ভবনে ভারতীয় ঐতিহ্যবাহী শিল্পধারার একদল শিল্পীর সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের শিল্পকর্ম প্রত্যক্ষ করেন তিনি। 'আর্টিস্ট-ইন-রেসিডেন্স' কর্মসূচির আওতায় বেনারস ম্যুরাল, থাংকা, নায়ক, কেরালা ম্যুরাল, বসোহলি, সুরপুর ও মহীশূর-সহ বিভিন্ন শিল্পধারার প্রতিনিধিত্বকারী বারোজন শিল্পী বর্তমানে রাষ্ট্রপতি ভবনে রয়েছেন।

'আর্টিস্ট-ইন-রেসিডেন্স' কর্মসূচিটি ভারতের শৈল্পিক ঐতিহ্যের চেতনার এক উদযাপন; এটি সাংস্কৃতিক পরিচিতি রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার ক্ষেত্রে জীবন্ত শিল্পধারার গুরুত্বপূর্ণ ভূমিকারই এক পুনর্নিশ্চিতকরণ। এদিকে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এদিনই নতুন দিল্লিতে অবস্থিত এয়ার ফোর্স বাল ভারতী স্কুল পরিদর্শন করেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande