রাহুল গান্ধীকে বিঁধলেন কিরেন রিজিজু, কটাক্ষও করলেন কেন্দ্রীয় মন্ত্রী
নয়াদিল্লি, ২৯ জুলাই (হি.স.): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বিঁধলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। কটাক্ষও করলেন কেন্দ্রীয় মন্ত্রী। বুধবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের বিষয়ে সংসদ বিষয়ক মন্ত্র
রাহুল গান্ধীকে বিঁধলেন কিরেন রিজিজু, কটাক্ষও করলেন কেন্দ্রীয় মন্ত্রী


নয়াদিল্লি, ২৯ জুলাই (হি.স.): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বিঁধলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। কটাক্ষও করলেন কেন্দ্রীয় মন্ত্রী। বুধবার সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের বিষয়ে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, আমরা দু'টি কারণে রাহুল গান্ধীর ওপর অত্যন্ত ক্ষুব্ধ। প্রথমত, বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধী বিলের একটি বিষয়েও কথা বলতে পারেননি। দ্বিতীয়ত, তিনি অসংসদীয় শব্দ ব্যবহার করে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ভুলভাবে অভিযুক্ত করে বিভ্রান্ত করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য কোনও মন্ত্রী গুলি চালানোর আদেশ দেন না। এগুলো মন্ত্রীদের এক্তিয়ারের মধ্যে পড়ে না। এই আদেশগুলো সেই নির্দিষ্ট স্থানে উপস্থিত ম্যাজিস্ট্রেট বা এসডিএম-এর দেওয়ার কথা। তিনি এই মৌলিক বিষয়টি কীভাবে জানেন না? রাহুল গান্ধী নিজেকে খুব বাজেভাবে ফাঁদে ফেলেছেন। তার জন্য আমার দুঃখ হচ্ছে। একজন সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে আমি সবসময় বিরোধী দলনেতার কাছ থেকে কার্যকর হস্তক্ষেপের প্রত্যাশা করি। কিন্তু তিনি তা করতে ব্যর্থ হয়েছেন। তাই আমি ক্ষুব্ধ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande