ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ বার্ষিকীতে স্মরণ, শ্রদ্ধা নিবেদন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
কলকাতা ও নয়াদিল্লি, ২৯ জুলাই (হি.স.): পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৬-তম প্রয়াণ বার্ষিকী বুধবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবা
প্রয়াণ বার্ষিকীতে স্মরণ, শ্রদ্ধা নিবেদন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর


কলকাতা ও নয়াদিল্লি, ২৯ জুলাই (হি.স.): পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৬-তম প্রয়াণ বার্ষিকী বুধবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার এক্স মাধ্যমে তিনি জানান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে তাঁকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। বাংলার নবজাগরণের অন্যতম মহান পুরোধা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষা ব্যবস্থাকে সামাজিক পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন।

অমিত শাহ আরও উল্লেখ করেন, ‘বর্ণপরিচয়’ রচনার মাধ্যমে তিনি বাংলা বর্ণমালাকে নতুন রূপ দেন এবং অগণিত শিক্ষার্থীর জন্য জ্ঞানের দুয়ার উন্মুক্ত করেন। বাল্যবিবাহের বিরুদ্ধে আজীবন সংগ্রাম, বিধবা বিবাহের পক্ষে নিরলস আন্দোলন এবং নারীশিক্ষার প্রসারে তাঁর অসামান্য অবদান আজও আমাদের প্রেরণার উৎস।

পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩৬-তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষ্যে পশ্চিমবঙ্গে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কলকাতার কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তথ্য ও সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande