উপরাষ্ট্রপতি, লোকসভার অধ্যক্ষ-সহ একাধিক ব্যক্তিত্বের গুরু পূর্ণিমার শুভেচ্ছা
নয়াদিল্লি, ২৯ জুলাই (হি.স.): গুরু পূর্ণিমা উপলক্ষে উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সহ দেশের একাধিক শীর্ষ ব্যক্তিত্ব দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং গুরু-শিষ্য পরম্পরা, ভারতীয় সংস্কৃতি ও জ্ঞানের গুরুত্ব নিয়ে নিজ নিজ ব
গুরু পূর্ণিমার সাংকেতিক ছবি


নয়াদিল্লি, ২৯ জুলাই (হি.স.): গুরু পূর্ণিমা উপলক্ষে উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সহ দেশের একাধিক শীর্ষ ব্যক্তিত্ব দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং গুরু-শিষ্য পরম্পরা, ভারতীয় সংস্কৃতি ও জ্ঞানের গুরুত্ব নিয়ে নিজ নিজ বার্তা দিয়েছেন।

রাধাকৃষ্ণন গুরু পূর্ণিমায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ভারতীয় সংস্কৃতিতে গুরু হলেন জ্ঞান, সংস্কার ও সদাচারের আলোকবর্তিকা। গুরু কেবল শিক্ষাই দেন না, বরং সত্য, কর্তব্য ও সেবার পথে চলার অনুপ্রেরণাও যোগান। গুরু-শিষ্য পরম্পরার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি জ্ঞান, চরিত্র, বিনম্রতা ও সেবাভাব নিয়ে রাষ্ট্র গঠনে সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ওম বিড়লা গুরু পূর্ণিমাকে ভারতীয় সংস্কৃতির সনাতন চেতনার উৎসব হিসেবে উল্লেখ করে বলেন, গুরু কেবল শিক্ষাই দেন না, বরং জীবনধারণের শিল্প এবং সত্য ও কর্তব্যের পথে চলার অনুপ্রেরণা দেন। তিনি সকল গুরুজন, শিক্ষক ও পথপ্রদর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, গুরু কেবল জ্ঞানের দাতা নন, বরং সংস্কার ও চরিত্রের রূপকার। গুরু-শিষ্য পরম্পরাকে ভারতের সাংস্কৃতিক চেতনার অমূল্য ঐতিহ্য বলে অভিহিত করে তিনি রাষ্ট্রসেবায় নিবেদিত থাকার বার্তা দেন।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, অন্ধকার থেকে জ্ঞানের আলোর দিকে নিয়ে গিয়ে সত্য, ধৈর্য, জিজ্ঞাসা ও করুণার পথ দেখানো সমস্ত গুরুদের বিনীত প্রণাম জানাই।

কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান গুরু পূর্ণিমায় জগৎগুরু আদি শংকরাচার্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, তাঁর অদ্বৈত দর্শন ভারতের সাংস্কৃতিক ঐক্য ও আধ্যাত্মিক চেতনাকে শক্তিশালী করেছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে তাঁর চিন্তাভাবনা শান্তি ও বিশ্বভ্রাতৃত্বের পথপ্রদর্শক।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে. পি. নাড্ডা বলেন, গুরু-শিষ্য পরম্পরা ভারতীয় সংস্কৃতির এক অমূল্য সম্পদ। তিনি সকলকে নিজ নিজ গুরুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার এবং তাঁদের দেখানো আদর্শ অনুসরণ করার আহ্বান জানান।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে গুরু পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে গৌতম বুদ্ধের বাণী স্মরণ করে বলেন, তিনটি জিনিস বেশিক্ষণ লুকিয়ে রাখা যায় না—সূর্য, চন্দ্র এবং সত্য। তিনি সকল গুরু, শিক্ষক ও পথপ্রদর্শকদের প্রণাম জানিয়ে বলেন, তাঁদের জ্ঞান ও সংস্কারই জীবনের সঠিক দিক নির্দেশ করে।

দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, গুরু হলেন ভারতীয় সংস্কৃতির মূল কেন্দ্রবিন্দু। তিনিই মানুষকে আত্মবোধ, সমাজকে সদাচার এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান। তিনি সমস্ত গুরুজন ও ঋষি পরম্পরাকে প্রণাম জানান।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, গুরু কেবল জ্ঞানই দেন না, সংস্কার, বিবেক ও জীবনের সঠিক পথ দেখান। তিনি সকলের জীবনে জ্ঞান, সুখ, সমৃদ্ধি ও উত্তম স্বাস্থ্যের কামনা করেন।

আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল গুরু পূর্ণিমায় সমস্ত গুরুদের প্রণাম জানিয়ে বলেন, গুরুরা শিশুদের ব্যক্তিত্ব গড়ে তোলেন এবং ঠিক ও ভুলের পার্থক্য শিখিয়ে সমাজের মজবুত ভিত্তি তৈরি করেন। তিনি সকলকে গুরুর প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং তাঁদের জ্ঞানে জীবনকে আলোকিত করার আবেদন জানান।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande