
আরামবাগ , ৩জুলাই (হি.স.): অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা অ্যাকাউন্টে ঢুকছে না কেন, এই প্রশ্ন নিয়ে পুরশুড়ার মহিলারা শুক্রবার বিডিও অফিসে বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখালেন। মহিলাদের দাবি একই বাড়ির মহিলারা দুবার টাকা পেয়ে গেল! কেন এই মহিলারা টাকা পাচ্ছে না?পুরশুড়ার বিডিও অফিসে বেশ কিছুক্ষণ মহিলারা বিডিওকে ঘিরে বিক্ষোভে সামিল হন। এদিন বেশ কিছু মহিলা বিডিও অফিসে কেন টাকা ঢুকছে জানতে দফতরের যায় কিন্তু বিডিও অফিসের কোনও আধিকারিক মহিলাদের প্রশ্নের উত্তর না দেওয়ায় তারা বিডিওর কাছে জানতে বিডিওর ঘরে ঢুকে যান। তবে পুরশুড়ার বিডিও ও জয়েন বিডিও তাদের সঙ্গে কথা বলেন। মহিলারা জানান বিডিও সাহেব আগামী ১০ জুলাই এর পর দেখা করার জন্য জানান। তবে মহিলারা বলেন দুবার ৩ হাজার করে ৬ হাজার টাকা অন্যান্য মহিলারা পেয়ে গেলেও কেন তারা টাকা পাচ্ছেন না এই বিষয়ে স্থানীয় বিধায়কের সঙ্গে কথা বলেবেন ও মুখ্যমন্ত্রীর কাছে এই বার্থা পৌঁছানোর আবেদন করেন।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA