আতঙ্কিত না হয়ে জাটিঙ্গা নদীর জল কিছুদিন ব্যবহার না করার আহ্বান ডিমা হাসাওয়ের জেলাশাসক গায়ত্রী দেবীদাসের
হাফলং (অসম), ৩ জুলাই (হি.স.) : হাফলং-শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কে জাটিঙ্গা সেতুর কাছে ফরমালিনবাহী একটি ট্যাংকার দুর্ঘটনার পর জাটিঙ্গা নদীর জলে ফরমালিন মিশে যাওয়ার জেরে জাটিঙ্গা নদীর আশপাশ এলাকার বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে কিছুদিনের জন্য নদীর জল ব্য
সাংবাদিক বৈঠকে কথা বলছেন ডিমা হাসাওয়ের জেলাশাসক গায়ত্রী দেবীদাস হাইলিঙ্গে


হাফলং (অসম), ৩ জুলাই (হি.স.) : হাফলং-শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কে জাটিঙ্গা সেতুর কাছে ফরমালিনবাহী একটি ট্যাংকার দুর্ঘটনার পর জাটিঙ্গা নদীর জলে ফরমালিন মিশে যাওয়ার জেরে জাটিঙ্গা নদীর আশপাশ এলাকার বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে কিছুদিনের জন্য নদীর জল ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন ডিমা হাসাওয়ের জেলাশাসক গায়ত্রী দেবীদাস হাইলিঙ্গে।

আজ শুক্রবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলাশাসক গায়েত্রী দেবীদাস জানান, জাটিঙ্গা নদীর তীরবর্তী সকল গ্রাম ও বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে আপাতত নদীর জল পান, রান্নাবান্না, গৃহস্থালির কাজে কিংবা গবাদি পশু ও অন্যান্য প্রাণীকে খাওয়ানোর জন্য ব্যবহার না করা সহ নদীর পাশে পিকনিক না করার অনুরোধ করা হয়েছে। তবে তিনি এলাকাবাসীদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

গায়ত্রী দেবীদাস হাইলিঙ্গে জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে জাটিঙ্গা নদীর তীরবর্তী এলাকায় মাইকযোগে জনসচেতনতামূলক ঘোষণা করা হচ্ছে এবং সংশ্লিষ্ট গ্রামপ্রধানদের বিষয়টি প্রত্যেক বাসিন্দার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলাশাসক গতকাল বৃহস্পতিবার সংঘটিত এই দুর্ঘটনাকে অতি দূর্ভাগ্যজনক বলে জানান, বৃহস্পতিবার বিকাল প্রায় চারটা নাগাদ নামরূপ থেকে ত্রিপুরাগামী এনএল ০১ এই ৩৮৮৬ নম্বরের একটি ফরমালিনবাহী ট্যাংকার জাটিঙ্গা সেতুর কাছে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় ট্যাংকারের চালক সাইফুল হক গুরুতর আহত হন। পরে তাঁকে হাফলং সিভিল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তিনি বলেন, দুর্ঘটনার ফলে ট্যাংকারের দুটি চেম্বার থেকে ফরমালিন বেরিয়ে জাটিঙ্গা নদীতে মিশে যায়। ফরমালিন মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় জাটিঙ্গা নদীর তীরবর্তী সকল বাসিন্দাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নদীর জল কোনও ধরনের কাজে ব্যবহার না করার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। জনসাধারণ, গবাদি পশু, জলজ প্রাণী এবং পরিবেশের সুরক্ষার স্বার্থেই এই সতর্কতামূলক নির্দেশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক গায়ত্রী দেবীদাস হাইলিঙ্গে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande