আর্থিক প্রতারণার অভিযোগে গঙ্গাজলঘাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান গ্রেফতার, জেল হেফাজতের নির্দেশ
বাঁকুড়া, ৪ জুলাই (হি.স.) : আর্থিক প্রতারণার অভিযোগে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভজিৎ সিংহকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে তাঁর বাড়ি থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পর আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়। পু
আর্থিক প্রতারণার অভিযোগে গঙ্গাজলঘাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান গ্রেফতার, জেল হেফাজতের নির্দেশ


বাঁকুড়া, ৪ জুলাই (হি.স.) : আর্থিক প্রতারণার অভিযোগে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভজিৎ সিংহকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে তাঁর বাড়ি থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পর আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুভজিৎ সিংহের বিরুদ্ধে আর্থিক প্রতারণা সংক্রান্ত একটি মামলার তদন্ত চলছিল। সেই মামলাতেই এই গ্রেফতারি। শুক্রবার সকালে কড়া পুলিশি নিরাপত্তায় তাঁকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়। আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে আগামী ১৬ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

আদালতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভজিৎ সিংহ দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, যাঁরা টাকা খেয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যাঁরা প্রকাশ্যে টাকা নিয়েছেন, তাঁদের বিরুদ্ধেও কোনও পদক্ষেপ করা হচ্ছে না। সব দোষ কি শুধু তৃণমূল নেতাদের? তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় শুভজিৎ সিংহের বিরুদ্ধে অসন্তোষ ছিল। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, কাটমানি, হুমকি এবং আর্থিক অনিয়ম-সহ একাধিক অভিযোগ উঠেছিল। বিরোধী দলের পাশাপাশি শাসকদলের একাংশের মধ্যেও তাঁকে নিয়ে ক্ষোভ ছিল বলে স্থানীয় মহলের দাবি।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande