২১ জুলাইয়ের ঘটনার ফাইল পুনরায় খোলা-সহ শুভেন্দুকে ৬ দফা চিঠি কাকলির
কলকাতা, ৩ জুলাই (হি.স.) : ১৯৯৩ সালের ২১ জুলাই। ধর্মতলায় যুব কংগ্রেসের সমাবেশে পুলিশি গুলিবর্ষণের ঘটনার ৩৩ বছর পর প্রকৃত বিচার এবং দোষীদের শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ৬টি দাবি পেশ করে চিঠি পাঠালেন কাকলি ঘোষ দস্তিদার। সদ্য তিনি এন
২১ জুলাইয়ের ঘটনার ফাইল পুনরায় খোলা-সহ শুভেন্দুকে ৬ দফা চিঠি কাকলির


কলকাতা, ৩ জুলাই (হি.স.) : ১৯৯৩ সালের ২১ জুলাই। ধর্মতলায় যুব কংগ্রেসের সমাবেশে পুলিশি গুলিবর্ষণের ঘটনার ৩৩ বছর পর প্রকৃত বিচার এবং দোষীদের শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ৬টি দাবি পেশ করে চিঠি পাঠালেন কাকলি ঘোষ দস্তিদার। সদ্য তিনি এনসিপিআইতে যোগ দিয়েছেন।

কাকলি দ্রুত পদক্ষেপের আবেদন জানিয়েছেন :

১. ২১ জুলাইয়ের ঘটনার ফাইল পুনরায় খুলে নতুন করে নিরপেক্ষ তদন্ত শুরু করা।

২. জ্যোতি বসু আমলের চিহ্নিত দোষী ব্যক্তি, পুলিশ আধিকারিক ও আমলাদের বিরুদ্ধে উপযুক্ত ধারায় চার্জশিট গঠন করা।

৩. তদন্ত কমিশনের মূল খুঁজে পাওয়া তথ্য ও রিপোর্ট অবিলম্বে জনসমক্ষে প্রকাশ করা।

৪. দোষী সাব্যস্ত হওয়া সত্ত্বেও যারা পরবর্তীতে পদোন্নতি পেয়েছেন, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা।

৫. প্রয়োজনে কোনও আন্তর্জাতিক সংস্থার সাহায্য নিয়ে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফরেনসিক পুনর্তদন্তের নির্দেশ দেওয়া।

৬. চ্যাটার্জি কমিশনের সুপারিশ অনুযায়ী শহিদ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করা।

চিঠির শেষে সাংসদ হুঁশিয়ারির সুরে লিখেছেন, এবারও যদি ন্যায়বিচার অধরা থাকে, তবে মানুষের মনে এই ধারণাই প্রতিষ্ঠিত হবে যে, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার আসলে জ্যোতি বসু এবং বামফ্রন্টের অপরাধীদের আড়াল করতেই যোগসাজশ করেছিল—যা শহিদদের স্মৃতির প্রতি এক চরম বিশ্বাসঘাতকতা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande