আদালতে হাজিরা ‘কালীঘাটের কাকু’র, চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে যেতে চান অর্পিতা
কলকাতা, ৩ জুলাই (হি.স.) : প্রাথমিকে শিক্ষকতায় নিয়োগ মামলার শুনানি থাকায় শুক্রবার আদালতে হাজিরা দেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। আইনজীবী মারফত হাজিরা দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় চিকিৎসা
আদালতে হাজিরা ‘কালীঘাটের কাকু’র, চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে যেতে চান অর্পিতা


কলকাতা, ৩ জুলাই (হি.স.) : প্রাথমিকে শিক্ষকতায় নিয়োগ মামলার শুনানি থাকায় শুক্রবার আদালতে হাজিরা দেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। আইনজীবী মারফত হাজিরা দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে যেতে আবেদন করেন।

পার্থবাবু, সুজয়কৃষ্ণ, কুন্তল ঘোষেদের নাম অভিযুক্ত হিসাবে সিবিআইয়ের আগের চার্জশিটগুলোয় রয়েছে। প্রাথমিকের নিয়োগ মামলার সর্বশেষ চার্জশিটে অভিযুক্ত হিসাবে নাম না-থাকলেও আদালতে গিয়েছিলেন অর্পিতা। আদালতকে তিনি জানান, চিকিৎসার জন্য দক্ষিণ ভারতে যেতে চান।

অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তোলা হত অযোগ্য প্রার্থীদের কাছ থেকে। বীরভূমের কৃষ্ণপুরের একটি আশ্রমে ঘুষের লেনদেন হত। বস্তায় ভরে সেই টাকা পাঠানো হত কলকাতায় মানিক ভট্টাচার্যের ঠিকানায়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande