ঘুটিয়ারি শরিফে ধৃত পঞ্চায়েত প্রধানকে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার আরও আগ্নেয়াস্ত্র
দক্ষিণ ২৪ পরগনা, ৩ জুলাই (হি.স.): কিছুদিন আগে অস্ত্র-সহ গ্রেফতার হয়েছিলেন ঘুটিয়ারি শরিফ এলাকার তৃণমূল পরিচালিত নারায়ণপুর পঞ্চায়েতের প্রধান সালাউদ্দিন সর্দার। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও ৪টি একনলা বন্দুক উদ্ধার করল পুলিশ। পুলিশ হেফাজতে থাকাকালীন তা
ঘুটিয়ারি শরিফে ধৃত পঞ্চায়েত প্রধানকে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার আরও আগ্নেয়াস্ত্র


দক্ষিণ ২৪ পরগনা, ৩ জুলাই (হি.স.): কিছুদিন আগে অস্ত্র-সহ গ্রেফতার হয়েছিলেন ঘুটিয়ারি শরিফ এলাকার তৃণমূল পরিচালিত নারায়ণপুর পঞ্চায়েতের প্রধান সালাউদ্দিন সর্দার। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও ৪টি একনলা বন্দুক উদ্ধার করল পুলিশ। পুলিশ হেফাজতে থাকাকালীন তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছিলেন তদন্তকারীরা। অবশেষে সেই জেরায় মুখ খুললেন ধৃত পঞ্চায়েত প্রধান। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার রাতে উদ্ধার করা হয় আরও চারটি একনলা বন্দুক।

শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নারায়ণপুর অঞ্চলের বনমালীপুর আদর্শ সঙ্ঘ ক্লাব সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। সেখানে একটি গাছের তলায় ঝোপঝাড়ের মধ্যে একাধিক সাদা বস্তা চাপা দিয়ে আগ্নেয়াস্ত্রগুলি লুকিয়ে রাখা হয়েছিল। পুলিশের জেরার মুখে পড়ে ধৃত সালাউদ্দিন নিজেই ওই এলাকায় গিয়ে আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখার গোপন আস্তানাটি দেখিয়ে দেন। এরপরই পুলিশ বস্তা সরিয়ে একে একে চারটি একনলা বন্দুক উদ্ধার করে। এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা তথা পঞ্চায়েত প্রধানের হেফাজত থেকে দফায় দফায় আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা নারায়ণপুর অঞ্চলে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande