ফের অপরূপা পোদ্দারকে তলব পুলিশের, হাজিরা প্রাক্তন সাংসদের
হুগলি, ৩ জুলাই (হি.স.): প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে শুক্রবারও তলব করল শ্রীরামপুর থানার পুলিশ। দিনকয়েক আগে তাঁর স্বামীকে গ্রেফতারের সময় পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল অপরূপা পোদ্দারের বিরুদ্ধে। বৃহস্পতিবার শ্রীরামপুর থানায় ডেকে
ফের অপরূপা পোদ্দারকে তলব পুলিশের, হাজিরা প্রাক্তন সাংসদের


হুগলি, ৩ জুলাই (হি.স.): প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে শুক্রবারও তলব করল শ্রীরামপুর থানার পুলিশ। দিনকয়েক আগে তাঁর স্বামীকে গ্রেফতারের সময় পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল অপরূপা পোদ্দারের বিরুদ্ধে। বৃহস্পতিবার শ্রীরামপুর থানায় ডেকে পাঠানো হয়েছিল তাঁকে। কিন্তু তিনি হাজিরা এড়িয়ে যান। উল্লেখ্য, তার আগে বুধবারও থানায় হাজিরা দেননি তিনি। তবে শুক্রবার তিনি হাজিরা দেন।

শ্রীরামপুর থানায় শুক্রবার দুপুর ১২টার কিছু আগে হাজিরা দেন আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার। এদিন তাঁর পরনে ছিল আইনজীবীর পোশাক।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande