কলকাতায় ‘দ্য ফিউচার অফ বেঙ্গল’ শীর্ষক আলোচনা চক্র, চরম আবহাওয়া মোকাবিলায় জোর কৃত্রিম বুদ্ধিমত্তায়
কলকাতা, ৩ জুলাই (হি.স.) : আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন নিয়ে বিশ্বজুড়েই চলছে নিরন্তর আলোচনা। এ দেশের মাটিতেও তার ব্যতিক্রম হয়নি, পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। অত্যধিক গরমে নাগরিক ক্লান্তি এবং চরম আবহাওয়ার কারণে সর্বস্তরের মানুষ যে ভুগছেন—সে কথা একবাক্যে স্
অত্যধিক গরমে নাগরিক ক্লান্তি - আলোচনাচক্র


কলকাতা, ৩ জুলাই (হি.স.) : আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন নিয়ে বিশ্বজুড়েই চলছে নিরন্তর আলোচনা। এ দেশের মাটিতেও তার ব্যতিক্রম হয়নি, পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। অত্যধিক গরমে নাগরিক ক্লান্তি এবং চরম আবহাওয়ার কারণে সর্বস্তরের মানুষ যে ভুগছেন—সে কথা একবাক্যে স্বীকার করছেন পরিবেশ বিজ্ঞানী থেকে শুরু করে গবেষক, বিজ্ঞান সাংবাদিক ও পরিবেশ আন্দোলনের কর্মীরা। এই পরিস্থিতির অঙ্গ হিসেবেই শুক্রবার কলকাতায় একটি তাৎপর্যপূর্ণ আলোচনা চক্রের আয়োজন করা হয়। ‘দ্য ফিউচার অফ বেঙ্গল - ইমপ্যাক্ট অফ হিট অ্যান্ড এক্সট্রিমি ওয়েদার’ (বাংলার ভবিষ্যৎ: তীব্র গরম ও চরম আবহাওয়ার প্রভাব) শীর্ষক এই বিষয়ে দিনভর চলে চুলচেরা বিশ্লেষণ ও খোলামেলা মতবিনিময়।

‘এসার’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মূলত প্রচারমাধ্যমের বন্ধুদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই ধরনের উদ্যোগ প্রথম ও প্রধান। এদিনের আলোচনায় উঠে আসে কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এই উদ্ভূত জলবায়ু সমস্যার সমাধানের লক্ষ্যে অগ্রগতির পথে এগিয়ে যাওয়া সম্ভব, সেই দিশা খোঁজার চেষ্টা করা হয়। এর পাশাপাশি চরম আবহাওয়ার আবহে দরিদ্র মানুষের বসবাসস্থল, বস্তি এলাকা কিংবা পিছিয়ে পড়া অঞ্চলগুলিতে বর্তমান পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা সম্ভব, তা নিয়ে বিশদ আলোচনা হয়।

কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এদিনের এই কর্মসূচিতে অনিয়ন্ত্রিত নগরায়নের সমস্যা এবং তার ফলে জনস্বাস্থ্যের ওপর পড়া প্রভাব নিয়েও বিস্তারিত চর্চা হয়। আলোচনায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশ সাংবাদিক জয়ন্ত বসু, স্বাতী ভট্টাচার্য ও ঋত্বিক মুখোপাধ্যায় প্রমুখ। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande