
কলকাতা, ৩ জুলাই (হি.স.) : শুক্রবার কলকাতার নগর দায়রা আদালতে সশরীরে হাজির হয়ে আদালতে আত্মসমর্পণ করেন
প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না চক্রবর্তী বাগচী এবং বীরভূমের নলহাটির ২ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি বিভাস অধিকারী।
প্রাথমিকের নিয়োগ মামলায় সিবিআই সর্বশেষ যে চার্জশিট দিয়েছে, তাতে অভিযুক্ত হিসাবে প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য ছাড়াও এই দু’জন অর্থাৎ রত্না এবং বিভাসের নাম নতুন করে যুক্ত হয়েছে।
২০২৫ সালের অক্টোবরে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দেয় সিবিআই। প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে ঘুরপথে ৩৫০ জনকে চাকরি দেওয়া হয়েছিল বলে সিবিআইয়ের তদন্তে উঠে এসেছে। তদন্তকারীদের সন্দেহ, এই চক্রে এজেন্ট হিসাবে কাজ করেছিলেন মানিক-‘ঘনিষ্ঠ’ বিভাস।
বেসরকারি বিএড এবং ডিএলএড কলেজ সংগঠনের প্রাক্তন সভাপতি ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে নকল থানা চালানোর অভিযোগ ওঠে। এক সময় নয়ডা পুলিশ গ্রেফতারও করেছিল বিভাসকে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত