অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে মাজবাট রেলস্টেশনের পুনর্বিকাশ সম্পন্ন
গুয়াহাটি, ৩ জুলাই (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে অমৃত ভারত স্টেশন স্কিম (এবিএসএস)-এর অধীনে ১২ কোটি টাকার বেশি ব্যয়ে মাজবাট রেলওয়ে স্টেশনের রূপান্তরের মাধ্যমে সমগ্র অঞ্চলে উন্নতমানের যাত্রী-সুবিধা ও আধুনিক রেল পরিকাঠামো প্রদানের প্রতি তাদের প্
পুনর্বিকশিত মাজবাট রেলস্টেশন


গুয়াহাটি, ৩ জুলাই (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে অমৃত ভারত স্টেশন স্কিম (এবিএসএস)-এর অধীনে ১২ কোটি টাকার বেশি ব্যয়ে মাজবাট রেলওয়ে স্টেশনের রূপান্তরের মাধ্যমে সমগ্র অঞ্চলে উন্নতমানের যাত্রী-সুবিধা ও আধুনিক রেল পরিকাঠামো প্রদানের প্রতি তাদের প্রতিশ্রুতি অব্যাহত রেখেছে।

আজ শুক্রবার এক প্রেস বার্তায় এ তথ্য দিয়ে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে জোনে অমৃত ভারত স্টেশন স্কিম-এর অধীনে পুনর্বিকাশের জন্য ৯২টি স্টেশন চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে মাজবাট অন্যতম। এই স্টেশনগুলোর মধ্যে ৬০টি উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত এবং এর মধ্যে ৫০টি স্টেশন অসমে অবস্থিত। স্টেশনটি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের রঙিয়া ডিভিশনের অন্তর্ভুক্ত এবং অসমের ওদালগুড়ি জেলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। স্টেশনের আঞ্চলিক বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে যাত্রীদের জন্য উন্নত সুযোগ-সুবিধা, যাতায়াত-সহজগম্যতা এবং সামগ্রিক ভ্রমণ-অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে স্টেশনটির পুনর্বিকাশ প্রজেক্টটি হাতে নেওয়া হয়েছে।

তিনি জানান, অমৃত ভারত স্টেশন স্কিম-এর অধীনে উল্লেখযোগ্য সিভিল, বৈদ্যুতিক ও সিগন্যালিং সংক্রান্ত কাজ সফলভাবে সম্পন্ন হওয়ার ফলে মাজবাট স্টেশনের পরিকাঠামোয় এক সামগ্রিক রূপান্তর ঘটেছে। স্টেশনটি এখন আধুনিক ও দৃষ্টিনন্দন হয়েছে। এর মধ্যে রয়েছে স্টেশনের সম্মুখভাগের উন্নত রূপ, সুবিশাল প্রবেশদ্বার, উন্নতমানের ওয়েটিং হল, সুদৃশ্য ল্যান্ডস্কেপিং বা পরিবেশসজ্জা, চলাচলের জন্য সার্কুলেটিং এরিয়া, নতুন শৌচাগার, উন্নত সংযোগ রোড ও নিষ্কাশন ব্যবস্থা, প্ল্যাটফর্মের ছাউনি এবং যাত্রীদের সুবিধার্থে অন্যান্য পরিকাঠামো। যাত্রীদের বৰ্ধিত চাহিদা মেটাতে ১ নম্বর প্ল্যাটফর্মকে পূর্ণ দৈর্ঘ্যের ট্রেন দাঁড়ানোর উপযোগী করে সম্প্রসারিত করা হয়েছে। পাশাপাশি, সকল যাত্রীর সুরক্ষা ও সুগম যাতায়াত নিশ্চিত করতে ট্যাকটাইল পেভিং, দিব্যাঙ্গজন-বান্ধব পানীয় জলের বুথ এবং দুটি লিফটের ব্যবস্থাও করা হয়েছে। আধুনিক আলোকসজ্জা, শীতাতপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল, মোবাইল চার্জিং পয়েন্ট, উন্নত প্ল্যাটফর্ম ওয়্যারিং এবং আলোকিত সংযোগ-রোড সহ বৈদ্যুতিক পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে এই পুনর্বিকাশ কাজ যাত্রী সুযোগ-সুবিধা ও বৃদ্ধি করেছে।

এছাড়া, কোচ গাইডেন্স বোর্ড এবং ট্রেন ইন্ডিকেশন বোর্ড চালু করার ফলে যাত্রীদের তথ্য প্রাপ্তির সুবিধা ও পরিচালনগত দক্ষতা আরও বৃদ্ধি পেয়েছে। যার ফলে মাজবাট স্টেশন ভ্রমণকারী যাত্রীদের সেবা প্রদানের ক্ষেত্রে আরও ভালোভাবে সজ্জিত হয়ে উঠেছে।

মাজবাট স্টেশনের পুনর্বিকাশ আধুনিক, সুরক্ষিত ও সর্বজনীন পরিকাঠামোর মাধ্যমে যাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অব্যাহত প্রতিশ্রুতির প্রতিফলন। অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে সম্পূর্ণভাবে চালু হওয়ার পর এই উন্নত স্টেশনটি দিব্যাঙ্গজন যাত্রীদের জন্য অধিকতর স্বাচ্ছন্দ্য ও যাত্রীদের সুগম যাতায়াতের সুবিধা নিশ্চিত করবে এবং পরিচালনগত দক্ষতা বৃদ্ধি করবে। এর ফলে অসম সহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে রেল সংযোগ ব্যবস্থা শক্তিশালী হওয়ার পাশাপাশি এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নেও উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব হবে, প্রেস বার্তায় দাবি করেছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande