
হাওড়া, ৩ জুলাই (হি. স.):-হাওড়ার বালিটিকুড়ি বাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মনোজ তেওয়ারীর নামে ব্যবহৃত একটি গোডাউন থেকে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী উদ্ধারের দাবি ঘিরে শুক্রবার চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, তিনটি গোডাউন থেকে সরকারি ত্রিপল, কম্বল-সহ বিভিন্ন ত্রাণসামগ্রী, পাশাপাশি কিছু নথিপত্র, আধার কার্ড, প্যান কার্ড এবং বাড়ির দলিল উদ্ধার হয়েছে।এই ঘটনার জেরে ক্ষুব্ধ বাসিন্দারা মনোজ তেওয়ারীর বালিটিকুড়ির অফিসে বিক্ষোভ দেখান। অভিযোগ, অফিসের তালা ভেঙে ঢোকার পরই ওই সামগ্রীগুলি দেখতে পান তাঁরা। পাশাপাশি স্থানীয় নেতাজি বালক সংঘ ক্লাব থেকেও ত্রাণসামগ্রী উদ্ধারের দাবি ওঠে। স্থানীয়দের একাংশের অভিযোগ, ক্লাবটির সঙ্গে যুক্ত বিপ্লব দে অতীতে বিভিন্ন অনিয়ম ও তোলাবাজির সঙ্গে জড়িত ছিলেন।তবে এই সমস্ত অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। প্রাক্তন বিধায়ক মনোজ তেওয়ারী বা বিপ্লব দে-র পক্ষ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ বা প্রশাসনের তরফেও সরকারি ভাবে এখনও পর্যন্ত কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়