ডঙ্গাকোহরোডে রাস্তা নির্মাণের দাবিতে সড়ক অবরোধ
জঞ্জগির-চম্পা, ৩ জুলাই (হি.স.) : রাস্তা নির্মাণের দাবিতে ছত্তিশগড়ের জাঞ্জগির-চম্পা জেলার ডঙ্গাকোহরোড গ্রামের বাসিন্দারা শুক্রবার পামগড়-শিবরিনারায়ণ-বিলাসপুর প্রধান সড়ক অবরোধ করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ফলে ওই রাস্তায় যান
ডঙ্গাকোহরোডে রাস্তা নির্মাণের দাবিতে সড়ক অবরোধ


জঞ্জগির-চম্পা, ৩ জুলাই (হি.স.) : রাস্তা নির্মাণের দাবিতে ছত্তিশগড়ের জাঞ্জগির-চম্পা জেলার ডঙ্গাকোহরোড গ্রামের বাসিন্দারা শুক্রবার পামগড়-শিবরিনারায়ণ-বিলাসপুর প্রধান সড়ক অবরোধ করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ফলে ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়।

গ্রামবাসীরা এর আগে জেলা কালেক্টর এবং পামগড়ের মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দিয়ে জানিয়েছিলেন, রাস্তা নির্মাণের দাবিতে তাঁরা গত তিন দিন ধরে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। তাঁদের অভিযোগ, আন্দোলন নিয়ে প্রশাসন সম্পূর্ণ উদাসীন। সমস্যা সমাধানে এখনও পর্যন্ত কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয়েছে, আন্দোলনস্থলে বারবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। পাশাপাশি অনশনকারীদের জন্য পর্যাপ্ত চিকিৎসা পরিষেবারও ব্যবস্থা করা হয়নি। এতে প্রশাসনের বিরুদ্ধে গ্রামবাসীদের ক্ষোভ আরও বেড়েছে। এরই প্রতিবাদে শুক্রবার ডঙ্গাকোহরোড গ্রামের বাসিন্দারা পামগড়-শিবরিনারায়ণ প্রধান সড়কে অবরোধে বসেন। আন্দোলনকারীদের স্পষ্ট বক্তব্য, রাস্তা নির্মাণের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।

সড়ক অবরোধের জেরে দীর্ঘ যানজট তৈরি হয়। খবর পেয়ে প্রশাসন ও পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande