শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষ পালন আরামবাগ হাই স্কুলে
আরামবাগ ,৩ জুলাই (হি.স.): ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরামবাগ হাই স্কুলে বিশেষ পাক্ষিক কর্মসূচি সাড়ম্বরে পালিত হল শুক্রবার । এই উপলক্ষে বিদ্যালয়ে স্মারক বক্তৃতা, প্রবন্ধ রচনা, বিতর্ক, ক্যুইজ, অঙ্কন প্রতিযো
আরামবাগ হাই স্কুলে শ্যামাপ্রসাদ মুখার্জী পক্ষ পালন


আরামবাগ ,৩ জুলাই (হি.স.): ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরামবাগ হাই স্কুলে বিশেষ পাক্ষিক কর্মসূচি সাড়ম্বরে পালিত হল শুক্রবার । এই উপলক্ষে বিদ্যালয়ে স্মারক বক্তৃতা, প্রবন্ধ রচনা, বিতর্ক, ক্যুইজ, অঙ্কন প্রতিযোগিতা, প্রদর্শনী এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির মূল লক্ষ্য ছিল ছাত্রছাত্রীদের কাছে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনাদর্শ, দেশপ্রেম, শিক্ষাচিন্তা ও জাতীয় জীবনে তাঁর বহুমুখী অবদান তুলে ধরা।

বিভিন্ন প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিদ্যালয় প্রাঙ্গণকে প্রাণবন্ত করে তোলে। প্রবন্ধ রচনা, বিতর্ক, ক্যুইজ, অঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনীতে অংশ নিয়ে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভার পরিচয় দেয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা তাঁদের বক্তব্যের মাধ্যমে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কর্মজীবন, শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান এবং সমাজগঠনে তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়, সহকারী প্রধান শিক্ষক রোহিন্দ্রনাথ টুডু, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের ইতিহাসচেতনা, মূল্যবোধ ও দেশপ্রেম জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমগ্র অনুষ্ঠান জুড়ে শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো এবং সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে বিশেষ পাক্ষিক কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande