রাজ্যে আরও দুটি বড় শিল্প বিনিয়োগের স্পষ্ট ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী
কলকাতা, ৩ জুলাই (হি.স.) : রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের দু''মাসের মধ্যেই চাকা ঘুরতে শুরু করেছে লগ্নি ও কর্মসংস্থানের। নিউ টাউনের ‘আদানি হেল্থ সিটি’র ব্যাপারে আলোচনা ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গেছে।এবার রাজ্যে আরও দুটি বড়সড় শিল্প বিনিয়োগের স্পষ্ট ইঙ্গিত দ
শুভেন্দু অধিকারী


কলকাতা, ৩ জুলাই (হি.স.) : রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের দু'মাসের মধ্যেই চাকা ঘুরতে শুরু করেছে লগ্নি ও কর্মসংস্থানের। নিউ টাউনের ‘আদানি হেল্থ সিটি’র ব্যাপারে আলোচনা ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গেছে।এবার রাজ্যে আরও দুটি বড়সড় শিল্প বিনিয়োগের স্পষ্ট ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব ঠিক থাকলে খুব শিগগিরই রাজ্যে আসতে চলেছে আরও ২,১০০ কোটি টাকার মেগা বিনিয়োগ।

শুক্রবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সাংবাদিকদের সঙ্গে পার্শ্ব আলোচনায় এই বড় খবরের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সময়ে লোকসভার স্পিকার ওম বিড়লাও সেখানে উপস্থিত ছিলেন। শুভেন্দুর মুখে এ কথা শুনে উৎসাহ প্রকাশ করেন তিনিও।

হোসিয়ারি ও ইস্পাত: জোড়া শিল্পে ২১০০ কোটির মাস্টারপ্ল্যান

মুখ্যমন্ত্রী জানান, অত্যন্ত দ্রুত গতিতে রাজ্যে দুটি বড় লগ্নির আনুষ্ঠানিক ঘোষণা হতে চলেছে— ১) ৬০০ কোটির হোসিয়ারি শিল্প: রাজ্যে একটি বড় হোসিয়ারি কারখানার পত্তন হতে চলেছে, যেখানে প্রায় ৬০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব রয়েছে। এটি মূলত একটি শ্রম-নিবিড় উৎপাদন শিল্প হওয়ায় রাজ্যের বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

২) ১৫০০ কোটির ইস্পাত কারখানা: এর পাশাপাশি রাজ্যে ভারী শিল্পের খরাও কাটতে চলেছে। প্রায় ১,৫০০ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে একটি অত্যাধুনিক ইস্পাত বা স্টিল কারখানা গড়ার প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande