যত্রতত্র ডিম নিক্ষেপের প্রেক্ষিতে ইলা মিত্রকে স্মরণ তথাগতর, মুখর নেটিজেনরা
কলকাতা, ৩ জুলাই (হি. স. ) : যত্রতত্র তৃণমূল অভিযুক্তদের প্রতি ডিম নিক্ষেপের জেরে সমস্যা ও বিতর্ক দেখা দিয়েছে। এর জেরে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় স্মরণ করেছেন তেভাগা আন্দোলনের কম্যুনিস্ট নেত্রী ইলা মিত্রকে। এই পোস্টের ১৯ ঘন্টা বাদে, শুক্রবার বেলা
তথাগত রায়


কলকাতা, ৩ জুলাই (হি. স. ) : যত্রতত্র তৃণমূল অভিযুক্তদের প্রতি ডিম নিক্ষেপের জেরে সমস্যা ও বিতর্ক দেখা দিয়েছে। এর জেরে প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় স্মরণ করেছেন তেভাগা আন্দোলনের কম্যুনিস্ট নেত্রী ইলা মিত্রকে। এই পোস্টের ১৯ ঘন্টা বাদে, শুক্রবার বেলা সাড়ে তিনটায় প্রতিক্রিয়া এসেছে ১৩৫টি। প্রায় সবাই শ্রদ্ধা জানিয়েছেন অসমসাহসী সেই বিপ্লবীকে।

তথাগতবাবু ইলা মিত্র ছবি-সহ হামাজিক মাধ্যমে লিখেছেন, “ডিম নিয়ে এখন খুব চর্চা হচ্ছে। কিন্তু ডিম জিনিসটার রাজনৈতিক ইতিহাস অনেকেই জানেন না।

১৯৫০ সালে প্রাক্তন পূর্ব পাকিস্তানের রাজশাহী জেলায় (বর্তমান চাপাই-নবাবগঞ্জ) নাচোল থানা এলাকায় ইলা মিত্র নামক এক কম্যুনিস্ট নেত্রী তেভাগা আন্দোলন সংগঠিত করছিলেন। পুলিশ তাকে ধরে থানায় নিয়ে আসে এবং নগ্ন করে ফুটন্ত জল থেকে ডিম বের করে তার যোনিপথে ঢুকিয়ে দেয় । অবর্ণনীয় যন্ত্রনায় তিনি পাগলপ্রায় হয়ে অজ্ঞান হয়ে যান। তারপর তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়।

তারপর ডাঃ বিধানচন্দ্র রায় পূর্ব পাকিস্তান সরকারের সঙ্গে দরবার করে তাকে কলকাতা নিয়ে আসেন।

তারপর? তারপর সাচ্চা কম্যুনিস্টের মত তিনি পুরো ঘটনাটা চেপে যান, লুকিয়ে ফেলেন। কারণ কম্যুনিস্টের চোখে মুসলমান কোন অন্যায় করতে পারে না। গোখাদক বিকাশ উকিল দ্রষ্টব্য।

এই যে ইলা মিত্রের ছবি। বয়স তখন ত্রিশের কাছাকাছি হবে। বৃদ্ধার মত লাঠি নিয়ে ঠুকঠুক করে হাঁটছেন।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande