মাটিগাড়ায় জমি মাফিয়াদের বিরুদ্ধে পুলিশের বড় পদক্ষেপ, গ্রেফতার ৩
শিলিগুড়ি, ৩ জুলাই (হি.স.) : মাটিগাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলা বেআইনি জমি কারবারের বিরুদ্ধে বড়সড় ব্যবস্থা নিল পুলিশ। এক অভিযানে তিন জমি মাফিয়াকে গ্রেফতার করা হয়েছে। ধৃত অভিযুক্তদের নাম রিংকু সিং, রাজেশ ওঁরাও এবং পঙ্কজ তামাং। সাংসদ রাজু বিস্তের
মাটিগাড়ায় জমি মাফিয়াদের বিরুদ্ধে পুলিশের বড় পদক্ষেপ, গ্রেফতার ৩


শিলিগুড়ি, ৩ জুলাই (হি.স.) : মাটিগাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলা বেআইনি জমি কারবারের বিরুদ্ধে বড়সড় ব্যবস্থা নিল পুলিশ। এক অভিযানে তিন জমি মাফিয়াকে গ্রেফতার করা হয়েছে। ধৃত অভিযুক্তদের নাম রিংকু সিং, রাজেশ ওঁরাও এবং পঙ্কজ তামাং। সাংসদ রাজু বিস্তের নির্দেশের পর পুলিশি অভিযান জোরদার করতেই এই সাফল্য মিলেছে।

জানা গেছে, মাটিগাড়া এলাকায় বেশ কিছুদিন ধরেই জমি জবরদখল এবং তা বেআইনিভাবে বিক্রি করার একাধিক অভিযোগ সামনে আসছিল। স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বারবার এই বিষয়ে সরব হওয়া হয়। অভিযোগ ছিল, এলাকায় সক্রিয় জমি মাফিয়া চক্র সাধারণ মানুষকে ঠকানোর পাশাপাশি জমি সংক্রান্ত বিবাদ ও অশান্তি ছড়াচ্ছিল।

বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল যে, পূর্বতন সরকারের আমলে এই ভূমি মাফিয়াদের দাপট অত্যন্ত বেড়ে গিয়েছিল, যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, মাটিগাড়া ব্লকে মানুষ জমি কিনতেও ভয় পাচ্ছিলেন। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ রাজু বিস্ত জমি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ ও প্রশাসনকে নির্দেশ দেন। এরপর থেকেই এলাকায় বিশেষ অভিযান শুরু হয়। সেই অভিযানের অঙ্গ হিসেবেই বৃহস্পতিবার গভীর রাতে মাটিগাড়া ও দেবীডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এই তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

মাটিগাড়া থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে পরবর্তী তদন্ত শুরু করা হয়েছে। উল্লেখ্য, এর আগে এই একই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও এক জমি মাফিয়ার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশের অনুমান, বর্তমান মামলাটি সেই বড়সড় জমি কেলেঙ্কারির সঙ্গেই যুক্ত।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande