দুর্গাপুরে কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যু, ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে দেহ রেখে বিক্ষোভ
দুর্গাপুর, ৩ জুলাই (হি.স.) : কর্মরত অবস্থায় এক অস্থায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার একটি বেসরকারি কারখানায় উত্তেজনা ছড়ায়। মৃতের দেহ কারখানা চত্বরে রেখে ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার দাবিতে ব
দুর্গাপুরে কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যু, ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে দেহ রেখে বিক্ষোভ


দুর্গাপুর, ৩ জুলাই (হি.স.) : কর্মরত অবস্থায় এক অস্থায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার একটি বেসরকারি কারখানায় উত্তেজনা ছড়ায়। মৃতের দেহ কারখানা চত্বরে রেখে ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার দাবিতে বিক্ষোভে সামিল হন মৃতের আত্মীয়-পরিজন ও সহকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

শুক্রবার জানা গিয়েছে, ডিপিএল প্রশাসনিক ভবন সংলগ্ন ওই কারখানায় বৃহস্পতিবার কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক অস্থায়ী শ্রমিক। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এরপর মৃতদেহ কারখানা চত্বরে রেখে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। তাঁদের দাবি, মৃতের পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং পরিবারের একজন সদস্যকে স্থায়ী চাকরির ব্যবস্থা করতে হবে।

বিক্ষোভকারীদের অভিযোগ, কারখানায় কর্মরত অস্থায়ী শ্রমিকদের জন্য ইএসআই-সহ প্রয়োজনীয় সামাজিক সুরক্ষা ও শ্রমিক কল্যাণমূলক সুবিধার পর্যাপ্ত ব্যবস্থা নেই। দীর্ঘদিন ধরেই তাঁরা অনিশ্চিত ও অসুরক্ষিত পরিবেশে কাজ করতে বাধ্য হচ্ছেন বলেও অভিযোগ তাঁদের।

বিক্ষোভের খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ কারখানা কর্তৃপক্ষ ও আন্দোলনকারীদের মধ্যে আলোচনার উদ্যোগ নেয়। পাশাপাশি শ্রমিকের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande