
কলকাতা, ৩ জুলাই (হি.স.) : শুক্রবার সন্ধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিক বিধায়ক এসে পৌঁছন মেট্রোপলিটনের ওই বাড়িতে।
২ জুলাই নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে 'ঋতব্রত তৃণমূল'। আর এবার মেট্রোপলিটনের তৃণমূল ভবনের কার্যত 'দখল' নিল তারা।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও একাধিক বিধায়ক এসে পৌঁছন মেট্রোপলিটনের ওই বাড়িতে।
সন্ধে ৬ টার একটু পরই 'ঋতব্রত তৃণমূল' -এর একাধিক বিধায়ক দল বেঁধে আসেন এই ভবনে। গতকালই তাঁদের ১০ জনের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে নথি জমা করে আসেন।
তৃণমূলের অফিসে গিয়ে কী করবেন, সেই কথা যদিও বলতে চাইলেন না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যেই তৃণমূল ভবনের বিশালতা আগের থেকে অনেকটাই কমে গিয়েছে। কারণ, ভবনের মালিক ইতিমধ্যেই অনেকটা অংশের দখল নিয়ে নিয়েছেন। আর তারই মধ্যে একতলায় থাকা অফিসেই এসে ঢুকলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা সহ অন্যান্য বিধায়করা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত